বৃহস্পতিবার , ১২ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৯শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ - শীতকাল || ২৪শে শাবান, ১৪৪৭ হিজরি

নবাবগঞ্জে গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা

প্রকাশিত হয়েছে- শুক্রবার, ২৭ মে, ২০২২
দিনাজপুরের নবাবগঞ্জে (২৭ মে),শুক্রবার অনুমান সময় সকাল ৯.৩০-১০.০০ ঘটিকায় নবাবগঞ্জ থানাধীন বিনোদনগর ইউনিয়নের নন্দনপুর গ্রামে গলায় ওড়না পেচিয়ে  ফাঁস লাগানো অবস্থায় মানিক মিয়া(২৫) নামক  একজন যুবকের  লাশ তার নিজ বসতঘর হতে উদ্ধার করা হয়। ভিকটিম নবাবগঞ্জ থানাধীন বিনোদনগর ইউনিয়নের নন্দনপুর গ্রামের মোঃ আজিজার রহমানের ছেলে।জানা যায় যে,গত ইং ২৭/০৫/২০২২ ইং তারিখ সকাল অনুমান ৯.০০ ঘটিকার সময় সকালের খাবার খাবার শেষে তার স্ত্রী মোছাঃ বৈশাখী বেগমকে আত্মীয়র বাড়িতে পাঠায়। কিছুক্ষণ পর আত্মীয়র বাড়ি থেকে এসে দেখতে পায় যে, বাড়ির ভেতর হতে দরজা আটকানো।অনেক ডাকাডাকি করে কোন সাড়া শব্দ না পেলে স্থানীয় লোকজন প্রাচীর টপকায় বাড়ির ভেতরে প্রবেশ করে গেট খুলে দিলে মানিক মিয়ার শয়ন ঘরের দরজা ভিতর থেকে আটকানো দেখা যায়। দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে দেখা যায় মানিক মিয়া তার শয়ন ঘরের ভেতরে গলায় ওড়না পেচিয়ে ঘরের বর্গার সহিত ফাঁস টানা অবস্থায় ঝুলে আছে। উপস্থিত লোকজন দ্রুত তাকে ঘরের বর্গা হতেন নামিয়ে নবাবগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক অদ্য তারিখ ১০.০০ ঘটিকার সময় তাকে মৃত ঘোষণা করেন। নবাবগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে তদন্ত পূর্বক ভিকটিমের সুরতহাল রিপোর্ট প্রস্তুত পূর্বক ময়নাতদন্তের জন্য দিনাজপুর আব্দুর রহিম মেডিকেল কলেজে প্রেরণ করে।  অত্র ঘটনায় নবাবগঞ্জ থানায় একটি অপমৃত্যু মামলা রুজু হয়। 

 

#CBALO/আপন ইসলাম

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।