বৃহস্পতিবার , ১২ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৯শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ - শীতকাল || ২৪শে শাবান, ১৪৪৭ হিজরি

ভূয়া সেনাবাহিনী ধরলো র‌্যাব 

প্রকাশিত হয়েছে- শুক্রবার, ২৭ মে, ২০২২
সাতক্ষীরার কলারোয়ার দমদম বাজার থেকে সেনাবাহিনীর সদস্য পরিচয় দানকারী দানকারী এক ব্যক্তি কে আটক করেছে র‌্যাব। তার নাম আব্দুর রহমান (২৬)।
আটক আব্দুর রহমান সাতক্ষীরার আশাশুনি উপজেলার দক্ষিণ পুইজালা গ্রামের মৃত শহিদুল  সরদারের ছেলে।
আটকের সময় তার কাছ থেকে সৈনিক পদবীর বাংলাদেশ সেনাবাহিনী লেখা একটি নকল আইডি কার্ড , সেনাবাহিনীর একটি ফুল শার্ট ও একটি ফুল প্যান্ট, আব্দুর রহমান নামীয় একটি নেইম প্লেট , ফরমেশন সাইন একটি , বাংলাদেশ সেনাবাহিনী লেখা নেইম প্লেট একটি , সোল্ডারব্যাচ দুই জোড়া যাহাতে ইংরেজীতে ARTILERY লেখা আছে , বাংলাদেশ সেনাবাহিনীর মূল্যেবোধ ও চেতনাকার্ড একটিটি , বাংলাদেশ সেনাবাহিনীর পোষাক পরিহিত ধৃত আসামীর পাসপোর্ট সাইজের ছবি তিন কপি ,  পুরাতন সোল্ডার ব্যাগ একটি এবং একটি মোবাইল ফোন উদ্ধার করে র‌্যাব-৬ সাতক্ষীরা ক্যাম্পের সদস্যরা।
প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে র‌্যাব-৬  সাতক্ষীরা ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার সহকারী পুলিশ সুপার পহন চাকমা জানান, আব্দুর রহমান সেনাবাহিনীর সদস্যের পরিচয় নিয়ে ভুয়া আইডি কার্ড প্রদর্শন করে অবস্থান করিতেছে এমন সংবাদের ভিত্তিতে র‌্যাব একটি আভিযানিক দলটি রাত ৮ টার দিকে আটক করে।
তিনি বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তার নিকট হতে প্রাপ্ত আইডি কার্ডটি ভুয়া ও এই ভুয়া পরিচয় ব্যবহার করে সে বিভিন্ন নারীর সাথে সুসম্পর্ক গড়ে তুলে বিভিন্ন অনৈতিক সুবিধা গ্রহণ করতো  বলে সে স্বীকার করে । জব্দকৃত আলামত ও গ্রেফতারকৃত আসামীকে  কলারোয়া থানায় হস্তান্তর করে আসামীর বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন আছে। 

 

#CBALO/আপন ইসলাম

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।