বৃহস্পতিবার , ১২ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৯শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ - শীতকাল || ২৪শে শাবান, ১৪৪৭ হিজরি

নান্দাইলে ওয়ার্ল্ড ভিশন কর্তৃক গরিব মানুষের মাঝে নিম্মমানের হাঁস বিতরণ করার অভিযোগ

প্রকাশিত হয়েছে- বৃহস্পতিবার, ২৬ মে, ২০২২
ময়মনসিংহ জেলার নান্দাইল উপজেলার ৪টি ইউনিয়ন ও পৌর সভা এলাকায় দরিদ্র, অসহায় মানুষের মাঝে ১২ হাজার হাঁস বিতরণ করার জন্য ৬৩ লক্ষ ৫৮ হাজার ৩শত ৫০ টাকা ওয়ার্ল্ড ভিশন কেন্দ্রীয়ভাবে বরাদ্দ প্রদান করে। প্রতিজন দরিদ্র উপকার ভোগিকে ২০টি করে হাঁস প্রদান, তাদের প্রশিক্ষন ও হাসের খাবার প্রদান এই প্রকল্পের আওতায় রয়েছে। উপজেলার চন্ডীপাশা, আচারগাঁও, শেরপুর ও নান্দাইল ইউনিয়ন এবং নান্দাইল পৌর সভা এলাকায় ওয়ার্ল্ড ভিশনের কার্য এলাকা। বুধবার (২৫ মে) এই হাঁস বিতরণ কর্মসূচির উদ্ভোধন করা হয়। বিতরণকৃত হাঁস ওয়ার্ল্ড ভিশনের কেন্দ্রীয় নিদের্শনা মোতাবেক ক্রয় করা হয়নি বলে জানাগেছে। বাজার থেকে অপেক্ষাকৃত ছোট জাতের (বাচ্চা হাঁস) সরবরাহ করা হয়েছে। এবিষয়ে ওয়ার্ল্ড ভিশন নান্দাইল এপির ম্যানেজার সুমন রুরাম জানান, টেন্ডারের মাধ্যমে ১২ হাজার হাঁস ক্রয় করা হবে। ৬শত উপকার ভোগির তালিকা ওয়ার্ল্ড ভিশনের গ্রাম উন্নয়ন কমিটি কর্তৃক প্রনয়ন করা হয়েছে। নিম্মমানের হাঁস প্রদানের বিষয়টি সঠিক নয়। এদিকে নান্দাইল পৌর সভার মেয়র মো. রফিক উদ্দিন ভূইঁয়া ইতি পূর্বে অভিযোগ করেন, ওয়ার্ল্ড ভিশনের কয়েকটি গ্রাম উন্নয়ন কমিটি সঠিকভাবে দায়িত্ব পালন করেন না। কমিটির লোকজন মনগড়াভাবে দায়িত্ব পালন করেন। অনুসন্ধানে জানাগেছে, নান্দাইলে ওয়ার্ল্ড ভিশনের বিভিন্ন সময়ে সুবিধা প্রাপ্ত ব্যক্তিরা গ্রামে ধনী ব্যক্তি হিসাবে পরিচিতি রয়েছে। চলতি হাঁস বিতরণ প্রকল্পে আচারগাঁও ইউনিয়ে ধনী ব্যক্তিদের নাম তালিকাভুক্ত করা হয়েছে। ইতি পূর্বে গরু বিতরনের সময় নানা ধরনের অনিয়ন দেখা গেছে। নান্দাইলে ওয়ার্ল্ড ভিশন কর্তৃক দরিদ্র মানুষের মাঝে বিভিন্ন উপকরণ বিতরনের বিষয়টি এবং কারা এ সুবিধা প্রাপ্ত হয়েছে এবং বিধিসমত হয়েছে কি না বিষয়টি এনজি বিষয়ক ব্যুারো সহ প্রশাসনের কর্মকর্তা এবং ওয়ার্ল্ড ভিশনের উর্ধ্বতন কর্তৃপক্ষের জরুরীভাবে দৃষ্টি দেওয়া প্রয়োজন। 

 

#CBALO/আপন ইসলাম

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।