বৃহস্পতিবার , ১২ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৯শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ - শীতকাল || ২৪শে শাবান, ১৪৪৭ হিজরি

বানারীপাড়ায় ইউসিবি ব্যাংকের উপ-শাখার উদ্বোধন

প্রকাশিত হয়েছে- বৃহস্পতিবার, ২৬ মে, ২০২২
বরিশালের বানারীপাড়ায় ইউনাইটেড কর্মাশিয়াল ব্যাংকের (ইউসিবি) উপ-শাখার উদ্বোধন করা হয়েছে। ২৬ মে বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় বানারীপাড়া পৌর শহরের বন্দর বাজার সংলগ্ন সদর রোডে ব্যাংকের এ উপ-শাখার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার রিপন কুমার সাহা। বিশেষ অতিথির বক্তৃতা করেন উপজেলা ভাইস চেয়ারম্যান মো.নুরুল হুদা,বানারীপাড়া প্রেসক্লাব সভাপতি রাহাদ সুমন,পৌরসভার প্যানেল মেয়র অধ্যাপক এমাম হোসেন ও ব্যাংকের স্বরূপকাঠির ইন্দুরহাট শাখা ব্যবস্থাপক গোপালেন্দু রায়। ইউসিবি ব্যাংকের বরিশাল শাখা ব্যবস্থাপক মোহাম্মদ সাইফুল ইসলামের সভাপতিত্বে ও ক্রেডিট ইনচার্জ শফিকুল ইসলাম জিলানের সঞ্চালনায় অনুষ্ঠানে এছাড়াও অতিথি ছিলেন বরিশাল পল্লী বিদ্যুত সমিতি-২’র বানারীপাড়া সাব ষ্টেশনের এজিএম মতিউর রহমান,থানার উপ-পরিদর্শক ওসমান গণি প্রমুখ। এসময় অন্যান্যের মধ্যে উপজেলা এনজিও সমন্বয় পরিষদের সাধারণ সম্পাদক সাংবাদিক এস.মিজানুল ইসলাম,সাবেক ছাত্রলীগ নেতা রিয়াজ তালুকদার,প্রেসক্লাবের সহ-সভাপতি প্রভাষক মামুন আহমেদ,রেজাউল ইসলাম বেল্লাল ও স্বপন মাঝি,সাধারণ সম্পাদক মো. সুজন মোল্লা,ব্যাংকের বানারীপাড়া উপ-শাখার ব্যবস্থাপক মোহাম্মদ নাছরুল্লাহ্সহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা,বীর মুক্তিযোদ্ধা আ. গণি,সাংবাদিক আঃ আউয়াল,রুবেল বেপারী প্রমুখ উপস্থিত ছিলেন। 

 

#CBALO/আপন ইসলাম

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।