বৃহস্পতিবার , ১২ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৯শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ - শীতকাল || ২৪শে শাবান, ১৪৪৭ হিজরি

আটোয়ারীতে অনলাইনে শিক্ষার্থীদের ফি আদায় শীর্ষক চুক্তিপত্র স্বাক্ষর

প্রকাশিত হয়েছে- বুধবার, ২৫ মে, ২০২২

সোনালী ব্যাংক আটোয়ারী শাখার উদ্যোগে অনলাইনে শিক্ষার্থীদের ফি আদায় শীর্ষক চুক্তিপত্র স্বাক্ষর অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৫ মার্চ) বিকেলে সোনালী ব্যাংক লিমিটেড আটোয়ারী শাখা ও আটোয়ারী সরকারী পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের মধ্যে অনলাইনে শিক্ষার্থীদের বেতন, ভর্তি ফি, পরীক্ষা ফি সহ বিবিধ ফি/চার্জ আদায় চুক্তি স্বাক্ষর হয়। চুক্তিপত্র স্বাক্ষর অনুষ্ঠানে সোনালী ব্যাংক লিমিটেড এর পক্ষে ঠাকুরগাঁও প্রিন্সিপাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার মো. হাসমত আলী ও বিদ্যালয়ের পক্ষে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোছা. নাছরিন আকতার বক্তব্য রাখেন এবং ওই চুক্তিপত্রে স্বাক্ষর করে এর ফাইল আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়। এ উপলক্ষে বিদ্যালয়ে অনুষ্ঠিত এক আলোচনা সভায় উপস্থিত থেকে আরো বক্তব্য রাখেন সোনালী ব্যাংকের এসিষ্ট্যান্ট জেনারেল ম্যানেজার এ.কে.এম মতিয়ার রহমান, শাখা ব্যবস্থাপক মোঃ মামুনুর রশীদ, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ নজরুল ইসলাম, আটোয়ারী প্রেসক্লাবের সভাপতি জিল্লুর হোসেন সরকার, শিক্ষক জাহাঙ্গীর আলম এবং ব্যাংক ভবনের স্বত্বাধিকারী ও বিশিষ্ট ব্যবসায়ী মোঃ তাছাফুর রহমান বাচ্চু প্রমুখ।

 

 

#CBALO/আপন ইসলাম

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।