বৃহস্পতিবার , ১২ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৯শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ - শীতকাল || ২৪শে শাবান, ১৪৪৭ হিজরি

ভাড়াটে লোক দিয়ে মানবন্ধন, অভিযোগ মতিন সরকারের বিরুদ্ধে

প্রকাশিত হয়েছে- বুধবার, ২৫ মে, ২০২২
নিজেকে নির্দোষ প্রমাণ করতে লোক ভাড়া করে মানববন্ধন করেছেন টাঙ্গাইল জেলার ভূঞাপুর উপজেলার নিকরাইল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুল মতিন সরকার। এমন অভিযোগ করেছেন ইউনিয়নের অন্তত ১০ জন ইউপি সদস্য।
বুধবার (২৫ মে) সকালে এই মানববন্ধন উপজেলার নিকরাইল ইউনিয়নের ল্যাংড়া বাজারে অনুষ্ঠিত হয়।
এই বিষয় নিয়ে ১নং ওয়ার্ড ইউপি সদস্য নাজির হোসেন বলেন, সাবেক ইউপি চেয়ারম্যান মতিন সরকারের নেতৃত্বে যে মানববন্ধন হয়েছে সেটা আমাদের ইউনিয়ন পরিষদের জন্য লজ্জাজনক। মানববন্ধনে মিথ্যে ও ভিক্তিহীন কথা প্রচার করে।
২নং ওয়ার্ড ইউপি সদস্য ও প্যানেল চেয়ারম্যান নুর আলম মন্ডল নুহ বলেন, গত ২১ মের যে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছিল তারা ছিল ওই জমির মালিকগণ। তারা তাদের জমি ফেরত পেতে প্রসাশনের কাছে সাহায্য প্রার্থনা করেছিল। আজকের ভূমিদস্যু মতিন সরকার আমাকে ও আমাদের চেয়ারম্যানকে জড়িয়ে যেসব মিথ্যে ও অভিযোগ করেছেন সেগুলো ভুয়া ও বানোয়াট।
সংরক্ষিত আসন ১,২ ও ৩ নং ওয়ার্ড ইউপি সদস্য তাসলিমা আক্তার বিনা জানান, ভূমিদস্যু সাবেক চেয়ারম্যান মতিন সরকার আমাদের ইউনিয়নের চেয়ারম্যানকে নিয়ে যে মানববন্ধন করেছে তা আমাদের ইউনিয়নবাসীর জন্য খুবই লজ্জাজনক ও ঘৃণিত কাজ। আমরা যতদূর জানি মতিন সরকারের মানববন্ধনে গোবিন্দাসী, গোহালিয়া বাড়ি, কালিহাতী, এলেঙ্গা, পটল, গোপালপুর, ঘাটাইল সহ উপজেলার বিভিন্ন এলাকা থেকে পুরুষ মহিলা ভাড়া করে এনে দেখিয়েছে, তার জনপ্রিয়তা আছে।
ইউপি চেয়ারম্যান মো: মাসুদুল হক মাসুদ বলেন, আমি জনগণের সুষ্ঠু, নিরপেক্ষ ও স্বতস্ফূর্ত ভোটে বিজয়ী লাভ করে জনগণের উন্নয়নের লক্ষ্যে কাজ করে যাচ্ছি। আমার উন্নয়নের ধারাকে বাঁধাগ্রস্থ করতে সাবেক চেয়ারম্যান ও তার কর্মীবাহিনী সাধারণ মানুষের কাছে মানববন্ধনসহ নানা মিথ্যে ও গুজব প্রচার করছে। যে নির্বাচনে হেরে পাগল হয়ে এমন কাজ করে যাচ্ছে। আমার এবং প্যানেল চেয়ারম্যান নুর আলম মন্ডল নুহকে নিয়ে যে মিথ্যে অপবাদ দিয়েছে আমি সেটার বিরূদ্ধে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিতভাবে অভিযোগের ভিত্তিতে তদন্তপূর্বক বিচার দাবি করছি। 

 

#CBALO/আপন ইসলাম

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।