বুধবার (২৫মে) সকাল ১০টায় বাসাইল ডিগ্রী কলেজে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় ফুটবল গোল্ডকাপ অনূর্ধ্ব ১৭ বালিকা ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় ফুটবল গোল্ডকাপ অনূর্ধ্ব ১৭ বালক ফুটবল টুর্নামেন্ট অনুশীলন ও ক্রীড়া সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাসাইল উপজেলা পরিষদের চেয়ারম্যান কাজী অলিদ ইসলাম। বিশেষ অতিথি নবাগত উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আরিফুন নাহার রিতা,আরও উপস্থিত ছিলেন বাসাইল ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ জাহাঙ্গীর হোসেন,উপজেলা ক্রীড়া সংস্থা সাধারণ সম্পাদক নাজমুল হুদা খান বাহাদুর। অতিথিরা বলেন শারীরিক মানসিক সুস্থতা বজায় রাখতে খেলাধুলা করা অত্যন্ত প্রয়োজনীয়।
#CBALO/আপন ইসলাম