বৃহস্পতিবার , ১২ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৯শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ - শীতকাল || ২৪শে শাবান, ১৪৪৭ হিজরি

অভয়নগরে পুলিশ ক্যাম্পের মধ্যে যুবকের আত্মহত্যার চেষ্টা

প্রকাশিত হয়েছে- বুধবার, ২৫ মে, ২০২২
যশোরের অভয়নগর উপজেলার ৭ নং শুভরাড়া ইউনিয়নের বাশুয়াড়ী গ্রামের বাশুয়াড়ী পুলিশ ক্যাম্পের মধ্যে নয়ন নামের এক যুবকের বিষপানে আত্মহত্যার চেষ্টা করার অভিযোগ পাওয়া গেছে।গতকাল মঙ্গলবার বিকেলে আনুঃ ৫.৩০মিঃ সময়, ক্যাম্পের মধ্যে ঘটনাটি ঘটে বলে জানাগেছে। খোঁজ নিয়ে যানা গেছে, উপজেলার গোপীনাথপুর গ্রামের মোঃ কাউস শেখের ছেলে মোঃ নয়ন শেখ(২৫) এর সাথে একই গ্রামের মোঃ রব শেখের মেয়ে মোছাঃ তাছলিমা খাতুন(২২) আনুঃ চার বছর আগে প্রেমের সম্পর্কের মাধ্যমে বিয়ে হয়। সংসার চলাকালীন গত ১০মে নয়নের স্ত্রী তাছলিমা খাতুন পিতার বাড়ি যাওয়ার কথা বলে বের হয়। পরবর্তীতে সে পিতার বাড়ি না গিয়ে অন্যত্র চলে যাই।মেয়ের পিতা বাদি হয়ে মেয়েকে কোথাও পাওয়া যাচ্ছেনা মর্মে অভয়নগর থানায় অভিযোগ করে। যে কারনে বাশুয়াড়ী পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই রফিকুল ইসলামের জোর তৎপরতার মাধ্যমে গত ২৩মে নিখোজ তাছলিমাকে ফুফু বাড়ি থেকে উদ্ধার পূর্বক মিমাংসার লক্ষে ২৪মে মঙ্গলবার ক্যাম্পে স্থানীয় গণ্যমাণ্য ব্যাক্তিদের নিয়ে একটি শালিশ বৈঠক এর আয়োজন করেন তিনি। শালিশ চলাকালীন ওই যুবক ক্যাম্পের গেটের সামনে এসে বিষপানে আত্মহত্যার চেষ্টা করলে স্থানীয়রা প্রাথমিক চিকিৎসা দিয়ে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। এবিষয়ে আত্মহত্যা চেষ্টাকারী যুবক নয়ন শেখ বলেন,তার স্ত্রী কে সে আনেক ভালোবাসে।  স্ত্রী আমার সংসার করবেনা বলে শালিশে জানালে আমি আত্মহত্যা করার চেষ্টা করি। আমার স্ত্রী ছাড়া পৃথিবীতে বেঁচে থাকতে পারবোনা। এবিষয়ে স্থানীয় ৮ নং ওয়ার্ডের মেস্বর ওয়াহিদুল বলেন, আমি শালিশে উপস্থিত ছিলাম ছেলেটি বেয়াদপ সে শালিশ চলাকালীন হঠাৎ বিষপান করে আমি দ্রুত চিকিৎসার ব্যবস্থা করেছি। এব্যাপারে বাসুয়াড়ী পুলিশ ক্যাম্পের ইনচার্জ রফিকুল ইসলাম  মুঠোফোনে ঘটনার সত্যতা শিকার করে বলেন, মেয়েটিকে ওই যুবক আর যুবকের মা নির্যাতন করার জন্য মেয়েটি চলে গিয়েছিল আমি মেয়ের এক আত্মীয় বাড়ি থেকে উদ্ধার করে ঘটনার মিমাংসা করার চেষ্টা করি হঠাৎ ওই যুবক দৌড় দিয়ে ক্যাম্পে গেট পার হয়ে বিষপান করে আত্মহত্যার চেষ্টা করে।শেষ খবর পাওয়া পর্যন্ত নয়ন শেখ অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়ে চিকিৎসা গ্রহন করছে বলে জানিয়েছেন তার পরিবার।

 

 

#CBALO/আপন ইসলাম

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।