বৃহস্পতিবার , ১২ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৯শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ - শীতকাল || ২৪শে শাবান, ১৪৪৭ হিজরি

যশোর জেলার শ্রেষ্ঠ শিক্ষক এস এম ফারুক আহমেদ

প্রকাশিত হয়েছে- মঙ্গলবার, ২৪ মে, ২০২২

উপজেলা পর্যায় পার হয়ে যশোর জেলার শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হলেন অভয়নগরের ঐতিহ্যবাহী নওয়াপাড়া শংকরপাশা সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক এসএম ফারুক আহমেদ। জাতীয় শিক্ষা সপ্তাহ’২০২২-এ তিনি মাধ্যমিক স্কুল বিভাগে জেলা পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হন। সোমবার জেলা প্রশাসন ও শিক্ষা বিভাগের গঠিত বাছাই কমিটি তাঁর শিক্ষাগত যোগত্যা, শিক্ষকতার অভিজ্ঞতা, বিষয়ভিত্তিক জ্ঞান ও নিষ্ঠা, সৃজনশীল প্রশ্নপত্র তৈরীর দক্ষতা, সহযোগিতার প্রবণতা, চারিত্রিক দৃঢ়তা ও সততা, শৃংখলাবোধ, সময়ানুবর্তিতা, ডিজিটাল কনটেন্ট তৈরী ও মাল্টিমিডিয়ার ব্যবহার, পাঠ্যপুস্তক প্রণয়ন এবং পেশাগত গবেষণামূলক সৃজনশীল প্রকাশনাসহ নানাবিধ বিষয় বিবেচনা করে তাঁকে জেলার শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক নির্বাচিত করেন। প্রকাশ থাকে যে, তিনি ইতোপূর্বে ২০০৯ ও ২০১০ সালে বেসরকারিভাবে এবং ২০১৯সালে সরকারিভাবে উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হয়েছিলেন। শিক্ষাকতা পেশায় তিনি বিভিন্ন শিক্ষাবোর্ডের পরীক্ষক প্রধান পরীক্ষক, প্রশ্নপত্র তৈরী, মডারেটর ও বহিরাগত পরীক্ষকের দায়িত্ব পালনসহ বাউবি’র এসএসসি প্রোগ্রামের সমন্বয়কারী, টিউটর ও পরীক্ষকের দায়িত্ব পালন করেছেন। তাছাড়া তিনি কম্পিউটার শিক্ষা বিষয়ের মাস্টার ট্রেইনার ছিলেন।

 

 

#CBALO/আপন ইসলাম

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।