বৃহস্পতিবার , ১২ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৯শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ - শীতকাল || ২৪শে শাবান, ১৪৪৭ হিজরি

সাপাহার উপজেলার সদর ইউনিয়নে উম্মুক্ত  বাজেট ঘোষনা

প্রকাশিত হয়েছে- মঙ্গলবার, ২৪ মে, ২০২২
নওগাঁর সাপাহার উপজেলা ১ নং সদর ইউনিয়ন পরিষদে আগামী ২০২২-২০২৩ ইং অর্থ বছরের জন্য  সাড়ে ৩ কেটি টাকার উম্মুক্ত বাজেট ঘোষনা করা হয়েছে।
মঙ্গলবার বেলা ১১টার দিকে ইউনিয়ন পরিষদ হল রুমে ইউনিয়ন পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যান সাদেকুল ইসলাম এর সভাপতিত্বে উম্মুক্ত এ বাজেট পেশ করা হয়।
অনুষ্ঠিত উক্ত বাজেট পেশ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রকৌশলী খাদিজা আক্তার, মহিলা বিষয়ক কর্মকর্তা আমিনা খাতুন, জনসাস্থ উপ-প্রকৌশলী সন্তোষ কুমার, জেলা পরিষদের সদস্য ফাইমা বেগম, বীর মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার ওমর আলী, সাপাহার উপজেলার সাবেক উপজেলা আওয়ামীলীগের সভাপতি শামসুল আলম শাহ্ চৌধুরী, সাধারণ সম্পাদক মাসুদ রেজা সারোয়ার,দিঘীর হাট কলেজের সাবেক অধ্যক্ষ আব্দুন নুর, সাপাহার পাইলট উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মোতাহার হোসেন, বিশিষ্ট ব্যবসায়ী নুরুল হক মাষ্টার, মতিউর রহমান ও মোতাহার হোসেন চৌধুরী প্রমুখ।
ইউপি সচিব মহিবুল আলমের পরিচালনায় ইউনিয়ন পরিষদ কতৃক প্রদত্ব খশড়া বাজেটের গেজেট পেশ করা হয় এতে রাজস্ব আয় ধরা হয়েছে ৫৪ লক্ষ ৯৩ হাজার ৪৮৬ টাকা, উন্নয়ন আয় ধরা হয়েছে ৩ কোটি ৩৮ লক্ষ টাকা এবং গত বছরের উদ্বৃত্ত ধরা হয়েছে ৯ লক্ষ ৪৪ হাজার ৭১২ টাকা। রাজস্ব ব্যয় ধরা হয়েছে ৪২ লক্ষ ৪৮ হাজার ৫৮৬ টাকা এবং উন্নয়ন ব্যয় ধরা হয়েছে ৩ কোটি ৪২ লাখ ৪০ হাজার টাকা। উদ্বৃত্ত ১৭ লক্ষ ৪৯ হাজার ৬১২ টাকা।
বাজেটের উপর বক্তাগণ বক্তব্য প্রদান করেন। এর পর সাধারণ জনগন প্রদত্ব বাজেটটি অনুমোদনের উপর হ্যাঁ সুচক প্রস্তাব দিলে  উম্মুক্ত বাজেট ঘোষনায় সাড়ে ৩কোটি টাকার বাজেট ঘোষিত ও অনুমোদিত হয়।  বাজেট ঘোষনা অনুষ্ঠানে সাধারণ মানুষ ঘোষিত নতুন  বাজেট অনুয়ায়ী ইউনিয়নে উন্নয়ন মুলক কর্মকান্ড পরিচালনা করা হবে মর্মে আশ্বাস প্রদান করেন চেয়ারম্যান সাদেকুল ইসলাম। এসময় এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ, রাজনৈতিক ব্যক্তিবর্গ, ইউপি সদস্য- সদস্যা সহ অনেকেই উপস্থিত ছিলেন। 

 

#CBALO/আপন ইসলাম

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।