বৃহস্পতিবার , ১২ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৯শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ - শীতকাল || ২৪শে শাবান, ১৪৪৭ হিজরি

নান্দাইলে বোরো ধান-চাল সংগ্রহ কর্মসূচির উদ্ভোধন করেন এমপি তুহিন

প্রকাশিত হয়েছে- সোমবার, ২৩ মে, ২০২২

ময়মনসিংহের নান্দাইল উপজেলায় চলতি বোরো মৌসুমে সরকারীভাবে বোরো ধান ও চাল সংগ্রহ কর্মসূচির সোমবার (২৩মে) আনুষ্ঠানিকভাবে উদ্ভোধন করেন ১৫৪, ময়মনসিংহ-৯ নান্দাইল আসনের সংসদ সদস্য মো. আনোয়ারুল আবেদীন খান তুহিন। উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আবুল মনুসরের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্ভোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন নান্দাইল পৌরসভার মেয়র রফিক উদ্দিন ভূইঁয়া, উপজেলা কৃষি অফিসার মোহাম্মদ আনিছুজ্জামান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. রুকন উদ্দিন, উপজেলা খাদ্য কর্মকর্তা মো. সানোয়ার শেখ।

উল্লেখ্য, নান্দাইল উপজেলায় চলতি বোরো মৌসুমে কৃষকদের নিকট থেকে ১০৮০ টাকা মন দরে ২ হাজার ৯শত ৩০ মেঃ টন ধান ক্রয় করা হবে এবং তালিকাভূক্ত ১০ জন মিল মালিকের নিকট থেকে ৪০ টাকা কেজি দরে ৩ হাজার ২ শত ১০ মে: টন ধান ক্রয় করা হবে। আগামী ৩ শে আগষ্ট/২০২২ পর্যন্ত এই কর্মসূচী অব্যাহক থাকবে।

অনুষ্ঠানের প্রধান অতিথি সংসদ সদস্য মো. আনোয়ারুল আবেদীন খান তুহিন সরকারী খাদ্য গুদামে ধান বিক্রি করতে এসে সাধারণ কৃষকগন যাতে কোন হয়রানি স্বীকার না হয় এই বিষয়টি কঠোরভাবে লক্ষ্য রাখার জন্য খাদ্য বিভাগের কর্মকর্তা কর্মচারীদের দৃষ্টি আকর্ষন করেন।

 

 

#CBALO/আপন ইসলাম

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।