বৃহস্পতিবার , ১২ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৯শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ - শীতকাল || ২৪শে শাবান, ১৪৪৭ হিজরি

সাতক্ষীরা পৌরসভার সিইও বিরুদ্ধে অভিযোগ তদন্ত ৩০ মে

প্রকাশিত হয়েছে- সোমবার, ২৩ মে, ২০২২
সাতক্ষীরা পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) নাজিম উদ্দিনের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য, কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে অশালীন আচরণ, ক্রসফায়ারের হুমকি, নির্বাহী কোর্ট বসিয়ে জেল জরিমানার হুমকি, চাকরি থেকে অব্যাহতির হুমকি ও সরকারি গাড়ি ব্যবহার করে মাদক সেবন ও বহন, পৌর মেয়রকে অপসারণ ও নিয়ম নিয়মবহিভর্‚তভাবে ছুটি কাটানো সংক্রান্ত অভিযোগের প্রেক্ষিতে আগামী ৩০ মে ২০২২ তদন্ত অনুষ্ঠিত হবে।
খুলনা বিভাগীয় কমিশনারের কার্যালয়ের (স্থানীয় সরকার শাখা) ০৫.৪৪.০০০০.০০৪.১৯.০০১.২২.৪৪০ নং স্মারকে স্থানীয় সরকার বিভাগ খুলনার পরিচালক (চলতি চায়িত্ব) মো. গিয়াস উদ্দিন স্বাক্ষরিত নোটিসে এ তথ্য জানা গেছে।
অনলাইন নিউজ পোর্টালে ‘বাংলা ট্রিবিউন’ গত ২৬ এপ্রিল ২০২২ তারিখে ‘অবাধ্য হলে এখনও ক্রসফায়ারের হুমকি দেন নাজিম উদ্দিন’ শিরোনামে প্রকাশিত প্রতিবেদনে উল্লেখিত অভিযোগ উপস্থাপন করা হয়।
সাতক্ষীরার পৌর মেয়র তাজকিন আহমেদ জানিয়েছেন, প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) নাজিম উদ্দিনের কারণে বর্তমানে পৌর এলাকায় নাগরিক সেবা শতভাগ নিশ্চিত করা যাচ্ছে না, অচলাবস্থা তৈরি হয়েছে। তিনি আমার সম্পর্কে ১০ জন কাউন্সিলরকে দিয়ে মিথ্যা অভিযোগ মন্ত্রণালয়ে পাঠিয়েছেন। যদিও তার সঙ্গে আমার ব্যক্তিগত রেষারেষি নেই।
এ বিষয়ে জানতে নাজিম উদ্দিনের সঙ্গে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।
উল্লেখ্য, কুড়িগ্রামে সাংবাদিক নির্যাতনের ঘটনাকে কেন্দ্র করে আলোচনায় আসা প্রশাসনের সিনিয়র সহকারী সচিব (কুড়িগ্রামের সাবেক আরডিসি) নাজিম উদ্দিনের বিরুদ্ধে অভিযোগ তদন্তের খবরে পৌরবাসীর মধ্যে স্বস্তির নি:শ্বাস লক্ষ্য করা যাচ্ছে। ২০২০ সালের ২০ মার্চ কুড়িগ্রামের সাংবাদিক আরিফুল ইসলামকে মধ্যরাতে বাড়ি থেকে তুলে এনে ভ্রাম্যমান আদালত বসিয়ে সাঁজা দেন তৎকালিন আরডিসি নাজিম উদ্দীন। পরবর্তীতে বিভাগীয় শাস্তিস্বরুপ তার বেতনক্রম ৬ষ্ঠ থেকে সপ্তমে নামিয়ে আনা হয়। 

 

#CBALO/আপন ইসলাম

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।