বুধবার , ১১ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৮শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ - শীতকাল || ২৩শে শাবান, ১৪৪৭ হিজরি

কিশোরীদের সচেতনতামূলক প্রশিক্ষণ প্রদান ও প্রশিক্ষণ সামগ্রী বিতরণ অনুষ্ঠিত

প্রকাশিত হয়েছে- সোমবার, ২৩ মে, ২০২২

“উন্নত পল্লী,উন্নত দেশ,বঙ্গবন্ধুর সোনার বাংলাদেশ”এই শ্লোগানকে সামনে রেখে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড কর্তৃক বাস্তবায়নাধীন ইরেসপো প্রকল্পের আওতায় খালিশপুর মাধ্যমিক বিদ্যালয় পল্লী উন্নয়ন কিশোরী সংঘের সদস্যদের উৎসাহিতকরুন এবং সচেতনতা সৃষ্টির লক্ষ্যে প্রশিক্ষণ দেয়ার মাধ্যমে সংগঠিত করে বাল্যবিবাহ নারী নির্যাতন ও যৌতুক বিরোধী, নেতৃত্ব বিকাশ ও ইভটিজিং প্রতিরোধসহ কিশোরীদের বয়:সন্ধি সম্পর্কে সচেতন করার লক্ষ্যে প্রশিক্ষণ প্রদান ও প্রশিক্ষণ সামগ্রী বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

প্রশিক্ষণ প্রদান শেষে সোমবার সকালে ঝিনাইদহের মহেশপুর উপজেলার খালিশপুর মাধ্যমিক বিদ্যালয়ে কিশোরীদের ১০০ জন সদস্যকে এ প্রশিক্ষণ সামগ্রী প্রদান করা হয়।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোজাম্মেল হক এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ হাসিনা খাতুন হেনা।

প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন মেডিকেল অফিসার দেবজানী বিশ্বাস ও হাবিবুর রহমান।
কোর্স পরিচালক ও উপজেলা পল্লী উন্নয়ন অফিসার জনাব মোঃ বাহাউল ইসলাম জানান,”দরিদ্র মহিলাদের জন্য সমন্বিত পল্লী কর্মসংস্থান সহায়তা প্রকল্পের” আওতায় দেশের ৫৯টি উপজেলায় ২ টি করে মোট ১১৮ টি মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রিক কিশোরীদের ক্ষুদ্র ক্ষুদ্র সঞ্চয় এর মাধ্যমে মাসিক ন্যূনতম ৫০টাকা হতে ২০০ টাকা পর্যন্ত সঞ্চয় করতে পারবে‌। কিশোরীদের জমাকৃত সঞ্চয় এর উপর বছরভিত্তিক সরকার 200% বোনাস প্রদান করবে।

 

 

#CBALO/আপন ইসলাম

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।