বুধবার , ১১ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৮শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ - শীতকাল || ২৩শে শাবান, ১৪৪৭ হিজরি

দারিদ্র্য বিমোচন ও অসমতা হ্রাসে “ইইপি” মডেল শেয়ারিং কর্মশালা 

প্রকাশিত হয়েছে- সোমবার, ২৩ মে, ২০২২
রংপুরে দারিদ্র্য বিমোচন ও অসমতা হ্রাসে “ইইপি” মডেল শেয়ারিং কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৩ মে) সকাল ১০টায় বেসরকারি উন্নয়ন সংস্থা ইসলামিক রিলিফ বাংলাদেশ এর আয়োজনে আরডিআরএস রংপুর এর কনফারেন্স রুমে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
ইসলামিক রিলিফ বাংলাদেশের রাজারহাট শাখার প্রজেক্ট অফিসার আব্দুল হাই আরিফ এর উপস্থাপনায়, প্রজেক্ট ম্যানেজার মোঃ মনির হোসেন এর সঞ্চালনায় সভাপতিত্ব করেন সংস্থার প্রোগ্রাম ম্যানেজার এনামুল হক সরকার। কর্মশালায় প্রধান অতিথি রংপুর প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সেক্রেটারি মোঃ সাজ্জাদ হোসাইন বাপ্পী, বিশেষ অতিথি রংপুর প্রেসক্লাবের সহ-সভাপতি আব্দুর রহমান মিন্টু সহ রংপুরের প্রায় ত্রিশের অধিক বেসরকারী এনজিও সংস্থার পরিচালকগণ এবং আন্তর্জাতিক এনজিও সংস্থার দ্বায়িত্বপ্রাপ্ত আরও অনেকেই উপস্থিত থেকে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন।
সভায় “অতি দারিদ্র্য দূরীকরণ” অর্থাৎ ইইপি মডেল উন্মোচন করা হয় এবং কিভাবে মডেলটি কাজে লাগিয়ে অন্যান্য সংস্থাও সমাজ থেকে দারিদ্র্যতা দূরীকরণে ভুমিকা রাখতে পারে সে বিষয়ে বিস্তর তথ্য নির্ভর আলোচনা হয়। 

 

#CBALO/আপন ইসলাম

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।