বুধবার , ১১ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৮শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ - শীতকাল || ২৩শে শাবান, ১৪৪৭ হিজরি

অভয়নগরে ভূমি সেবা সপ্তাহ ২০২২ পালিত

প্রকাশিত হয়েছে- রবিবার, ২২ মে, ২০২২
যশোরের অভয়নগরে ভূমি সেবা সপ্তাহ-২০২২ পালিত হয়েছে। এ উপলক্ষে  রবিবার বেলা সাড়ে ১১টায় উপজেলা ভূমি দপ্তরের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা  মোঃ মেজবাহ উদ্দীনের  সভাপতিত্বে এবং উপজেলা সহকারী কমিশনার ( ভূমি) তানজিলা আখতারে সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন  উপজেলা পরিষদের  চেয়ারম্যান শাহ ফরিদ জাহাঙ্গীর। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আক্তারুজ্জামান তারু, মহিলা ভাইস চেয়ারম্যান মিনারা পারভীন, নওয়াপাড়া সরকারি কলেজের অধ্যক্ষ রবিউল হাসান। সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সুন্দলী ইউনিয়নের চেয়ারম্যান বিকাশ রায় কফিল, নওয়াপাড়া প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক সৈয়দ মাসুদ তাজ, দফতর সম্পাদক শাহিন আহমেদ, আইসিটি সম্পাদক তারিম আহমেদ ইমন, নিবার্হী সদস্য রবিউল ইসলাম, সদস্য ডিআর আনিস। এছাড়াও ইউনিয়ন ভূমি উপ-সহকারী কর্মকর্তা, উপজেলা ভূমি অফিসের কানুনগো ,সার্ভেয়ার অফিস সহকারীসহ ইউনিয়নের নায়েবগন ও উপজেলার অন্যান্য ভূমি কর্মকর্তা ,কর্মচারীবৃন্দ সভায় উপস্থিত ছিলেন। আলোচনা সভায় ভূমি সেবা সপ্তাহ উপলক্ষে ডিজিটাল পদ্ধতিতে ভূমির বিভিন্ন সেবা বিষয়ে ব্রিফ করা হয়। হত দ্ররিদ্রদের মাঝে জমিসহ গৃহায়ন দিয়ে ছিলো প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আলোচনা অনুষ্ঠান শেষে সেই জমির মালিকানাসহ দলিল, অন্যান্য কাগজপত্র বিনা খরচে ৭ টি পরিবারের মাঝে প্রধান অতিথি তুলে দেন। এবং যশোর জেলায় ভূমি সেবা সপ্তাহ-২০২২শে অভয়নগরের শ্রেষ্ঠত্ব অজর্নে তিন জনকে ফুলেল শুভেচ্ছা দেয়া হয়। 

 

#CBALO/আপন ইসলাম

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।