বুধবার , ১১ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৮শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ - শীতকাল || ২৩শে শাবান, ১৪৪৭ হিজরি

গৌরনদীর সেই কৃষকলীগ নেতাকে ঘর পাবার আশ^াস দিলেন মন্ত্রী আবুল হাসানাত আবদুল্লাহ

প্রকাশিত হয়েছে- রবিবার, ২২ মে, ২০২২

“কৃষকলীগ নেতার ঝুপরি ঘরে বসবাস, মেলেনী সরকারী ঘর” শিরোনামে সংবাদটি বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হওয়ার পর সেই কৃষকলীগ নেতা এসহাক বেপারী সাকীকে বসতঘর নির্মাণ ও প্রয়োজনীয় সহযোগিতা দেয়ার প্রতিশ্রুতি দিয়েছেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাগ্নে, মন্ত্রী আলহাজ্ব আবুল হাসানাত আব্দুল্লাহ, এমপি।
রবিবার দুপুরে বরিশালের গৌরনদী উপজেলার বাটাজোর ইউনিয়নের ৩নং ওয়ার্ড জয়শুরকাঠী গ্রামে সাকী’র নিজ বাড়িতে গিয়ে মন্ত্রী আবুল হাসানাত আব্দুল্লাহ এমপি’র পক্ষ থেকে বসতঘর নির্মাণ ও প্রয়োজনীয় সহযোগিতা দেয়ার বিষয়টি নিশ্চিত করেছেন গৌরনদী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মো. হারিছুর রহমান। এসময় উপস্থিত ছিলেন পৌর কাউন্সিলর আল আমিন হাওলাদার সহ অন্যান্যরা।
উল্লেখ, একটি বসতঘরের জন্য দীর্ঘদিন যাবত বিভিন্ন লোকের কাছে ধর্না দিয়েও ঘর পেতে ব্যর্থ হয়ে সাংবাদিকদের মাধ্যমে বরিশাল জেলা আওয়ামী লীগের সভাপতি স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব আবুল হাসানাত আব্দুল্লাহ’র কাছে একটি বসতঘরের জন্য দাবী জানিয়েছিলেন কৃষকলীগ নেতা এসহাক বেপারী সাকী। বসত ঘরের পাবার আম্বাস পেয়ে তিনি মন্ত্রী আলহাজ¦ আবুল হাসানাত আবদুল্লাহর প্রতি চির কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করেছেন।

 

 

#CBALO/আপন ইসলাম

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।