বুধবার , ১১ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৮শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ - শীতকাল || ২৩শে শাবান, ১৪৪৭ হিজরি

বন্যাক্রান্তদের সহায়তার জন্য নতুনধারার বন্যাতহবিল গঠন

প্রকাশিত হয়েছে- রবিবার, ২২ মে, ২০২২

সিলেট-সুনামগঞ্জসহ বিভিন্ন এলাকার বন্যাক্রান্তদের সহায়তার জন্য নতুনধারার বন্যাতহবিল গঠন করা হয়েছে। তোপখানা রোডস্থ কার্যালয়ে ২২ মে সকাল ১০ টায় নতুনধারা বাংলাদেশ এনডিবির চেয়ারম্যান মোমিন মেহেদীর সভাপতিত্বে প্রেসিডিয়াম মেম্বার রাশেদা চৌধুরী, সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানা, ভারপ্রাপ্ত মহাসচিব নিপুন মিস্ত্রী, সাংগঠনিক সম্পাদক ওয়াজেদ রানা, সদস্য হুমায়ুন কবির প্রমুখ এক বিশেষ সভায় এ তহবিল গঠিত হয়। সভায় নতুনধারার চেয়ারম্যান মোমিন মেহেদী তাঁর বক্তব্যে বলেন, সামর্থ অনুযায়ী আপনার সাহায্য পাঠাতে পারেন দেশের যে কোন সহৃদয়বান নাগরিক। সহায়তা পাঠানো যাবে বিকাশ-০১৭৯৫৫৬৮১৩৭ অথবা সঞ্চয়ি হিসাব নম্বর- নতুনধারা বাংলাদেশ এনডিবি-০১০০১১৬৫৫৯৮১৬, জনতা ব্যাংক, তোপখানা রোড শাখায়।

উল্লেখ্য, ২০১২ সালের ৩০ ডিসেম্বর জাতীয় প্রেসক্লাব থেকে রেডর‌্যালীর মধ্য দিয়ে আত্মপ্রকাশের পর থেকে গত ১০ বছরে বন্যা পরিস্থিতি, করোনাসহ সকল সংকটে নতুনধারার রাজনীতিকেরা সামর্থনুযায়ী সহায়তা প্রদান করেছে। তারই ধারাবাহিকতায় সিলেট-সুনামগঞ্জের বন্যাক্রান্তদের পাশে সর্বোচ্চ আন্তরিকতায় থাকার সিদ্ধান্ত নিয়েছে ছাত্র-যুব-জনতার রাজনৈতিক মেলবন্ধন নতুনধারা বাংলাদেশ এনডিবি।

 

 

#CBALO/আপন ইসলাম

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।