বুধবার , ১১ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৮শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ - শীতকাল || ২৩শে শাবান, ১৪৪৭ হিজরি

আগৈলঝাড়ায় বরের মুচলেকা নিয়ে স্কুল ছাত্রির বাল্য বিয়ে বন্ধ করলেন ইউএনও

প্রকাশিত হয়েছে- রবিবার, ২২ মে, ২০২২

বরিশালের আগৈলঝাড়ায় ইউএনও’র ভ্রাম্যমান আদালতের অভিযানে বাল্য বিয়ের হাত থেকে রক্ষা পেল স্কুল ছাত্রী। বাল্য বিয়ে না করার অঙ্গিকারে পাত্রর মুচলেকা আদায় করেছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সাখাওয়াত হোসেন।
ভ্রাম্যমান আদালতের পেশকার রমনী রঞ্জন বিশ্বাস জানান, শনিবার বিকেল উপজেলার বাগধা ইউনিয়নের পশ্চিম বাগধা গ্রামের কাওসার বাহাদুরের মেয়ে ও বাগধা স্কুল এ্যান্ড কলেজের ১০ম শ্রোনীর ছাত্রী রাবেয়া আক্তার (১৫) এর সাথে একই গ্রামের সহিদ মিয়ার প্রবাসী ছেলে শরীফ মিয়ার সাথে পারিবারিকভাবে পূর্ব নির্ধারিত বিয়ের আয়োজন চলছিল।
বিয়ের খাওয়া দাওয়া সম্পন্ন হলেও বাল্য বিয়ের খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমান আদালতের বিচারক মো. সাখাওয়াত হোসেন শনিবার বিকেলে ওই বিয়ে বাড়িতে অভিযান চালান। পুলিশ নিয়ে অভিযানের টের পেয়ে খেতে বসা অবস্থায় বর, বরের বাবা তাদের পক্ষের লোকজন বাড়ি ছেরে পালিয়ে যায়। এসময় বল্য বিয়ের স্বীকার স্কুল ছাত্রী, তার বাবা মা’ও পালিয়ে গেলে ইউএনও মো. সাখাওয়াত হোসেন কনের মামাকে ডেকে পালানো বর, কনে ও তাদের অভিভাবকদের উপস্থিত করিয়ে স্থানীয় লোকজনের উপস্থিতিতে ওই স্কুল ছাত্রীর বাল্যবিয়ে বন্ধ করে দেন।
এসময় ভ্রাম্যমান আদালতের বিচারক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সাখাওয়াত হোসেন কন্যার বয়স ১৮বছর না হওয়া পর্যন্ত তাকে বিয়ে করবে না বলে বর শরীফের কাছ থেকে মুচলেকা আদায় করেন। অভিযানে উপস্থিত ছিলেন থানার এসআই মনিরুজ্জামান, ইউপি সদস্য রুস্তুম মিয়াসহ স্থানীয় গন্যমান্যরা।

 

 

#CBALO/আপন ইসলাম

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।