বুধবার , ১১ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৮শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ - শীতকাল || ২৩শে শাবান, ১৪৪৭ হিজরি

নাগরপুরে শহীদ জিয়াউর রহমানের শাহাদৎ বার্ষিকী উপলক্ষে বিএনপির প্রস্তুতি সভা অনুষ্ঠিত

প্রকাশিত হয়েছে- শনিবার, ২১ মে, ২০২২
শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪১তম শাহাদৎ বার্ষিকী উপলক্ষে টাঙ্গাইলের নাগরপুর উপজেলা বিএনপির প্রস্ততি সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার(২১ মে) সকালে দলীয় কার্যালয়ে  উপজেলা বিএনপি আহবায়ক  বীর মুক্তিযোদ্ধা এম এ সালামের সভাপতিত্বে ও উপজেলা বিএনপি সদস্য সচিব মো. হাবিবুর, রহমান হবির সঞ্চালনায় প্রস্ততি সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় বিএনপির পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক ও সাবেক পানি সম্পদ প্রতিমন্ত্রী এডভোকেট গৌতম চক্রবর্তী।
প্রস্ততি সভায় আরো বক্তব্য রাখেন, যুগ্ন আহবায়ক ও সাবেক ভাইস চেয়ারম্যান মো. রফিজ উদ্দিন, সদস্য মো. সেলিম মিয়া ,সাবেক ছাত্রনেতা ও বিশিষ্ট শিক্ষাবিদ মো.গোলাম মোস্তফা(গোলাম),উপজেলা যুবদলের আহ্বায়ক ফনির হোসেন ভূইয়া ও  সদস্য সচিব মো. রফিকুল ইসলাম দীপন,উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. শাজাহান সাজু ও  সদস্য সচিব জিহাদ হোসেন ডিপটি,উপজেলা মহিলা দলের সাধারণ সম্পাদক লায়লা আরজুমান ভানু, উপজেলা ছাত্রদলের নবগঠিত সদস্য সচিব শহিদুর রহমান মনির, কলেজ ছাত্রদলের সদস্য সচিব মো. মনির হোসেন প্রমুখ।
প্রস্ততি সভায় উপজেলা বিএনপি  আহবায়ক কমিটির সকল সদস্য সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের সভাপতি/ সাধারন সম্পাদকগণ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শেষে  সম্মানিত উপজেলা বিএনপি আহবায়ক বীরমুক্তিযোদ্ধা এম এ সালাম উপস্থিত সকল নেতৃবৃন্দকে ধন্যবাদ জানান এবং শাহাদত বার্ষিকী উদযাপন অনুষ্ঠানে সকলকে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণের আহ্বান জানিয়ে আলোচনা সভা সমাপ্তি ঘোষণা করেন। 

 

#CBALO/আপন ইসলাম

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।