বুধবার , ১১ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৮শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ - শীতকাল || ২৩শে শাবান, ১৪৪৭ হিজরি

গোপালপুরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু

প্রকাশিত হয়েছে- শনিবার, ২১ মে, ২০২২
গোপালপুরে উপজেলা পর্যায়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (অনুর্ধ্ব-১৭) উদ্বোধন করা হয়েছে।
যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে (২০ মে) শুক্রবার বিকেলে স্থানীয় সূতী ভিএম সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ে টুর্নামেন্টের উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য তানভীর হাসান ছোট মনির।
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. পারভেজ মল্লিক।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মীর রেজাউল হক, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোশারফ হোসেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম তালুকদার সুরুজ, প্রেসক্লাব সভাপতি অধ্যাপক জয়নাল আবেদীন, হাদিরা ইউপি চেয়ারম্যান বিলকিস জাহান, হেমনগর ইউপি চেয়ারম্যান রওশন খান আইয়ুব, মির্জাপুর ইউপি ররফিকুল ইসলাম, ক্রীড়াবিদ বীর মুক্তিযোদ্ধা তোরাপ আলী শিকদার, সূতী ভিএম সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ে শারীরিক শিক্ষা শিক্ষক গোলাম রায়হান বাপন প্রমুখ।
উদ্বোধনী খেলায় পৌরসভা দল হেমনগর ইউনিয়ন দলকে ১-০ গোলে পরাজিত করে। 

 

#CBALO/আপন ইসলাম

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।