বুধবার , ১১ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৮শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ - শীতকাল || ২৩শে শাবান, ১৪৪৭ হিজরি

বিদ্যুতের দাম বাড়ালে চামড়া তুলে নেবে : মোমিন মেহেদী

প্রকাশিত হয়েছে- শুক্রবার, ২০ মে, ২০২২

নতুনধারা বাংলাদেশ এনডিবির চেয়ারম্যান মোমিন মেহেদী বলেছেন, বিদ্যুতের দাম বাড়ালে চামড়া তুলে নেবে এই দেশের মালিক জনগন। কেননা, তারা বিদ্যুৎ ও  জ¦ালানি মন্ত্রী, সচিব, বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের চেয়ারম্যানসহ সংশ্লিষ্ট আমলাদের দুর্নীতির খবর জানে। আর তা জানে বলেই দুর্নীতি করে অর্থ লোপাটের দায় জনগনের কাঁধে চাপানোর লক্ষ্যে বিদ্যুতের দাম বৃদ্ধির প্রতিবাদ জানাবে রাস্তা-ঘাটে-দোকান-পাটে-সচিবালয়ে-মন্ত্রণালয়ে।

২০ মে বিকেলে বিদ্যুতের দাম বৃদ্ধির প্রতিবাদে তোপখানা রোডে আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে উপরোক্ত কথা বলেন। নতুনধারার রাজনীতিকেরা এসময় আরো বলেন, নতুন প্রজন্ম জানে নিজেদের দুর্নীতির টাকায় বিদেশে বেগম পাড়া বানানোর জন্য টাকা পাচারের পাশাপাশি আরাম-আয়েশ-সৌখিনতার জন্য মন্ত্রী-সচিব-আমলারা একের পর এক গ্যাস-পানি- তেল থেকে শুরু করে প্রয়োজনীয় প্রতিটি পণ্যের দাম বাড়ানোর চেষ্টা করে যাচ্ছে। এদেরকে প্রতিহত করতে জনগন তৈরি হচ্ছে ছাত্র-যুব-জনতার রাজনৈতিক মেলবন্ধন নতুনধারা বাংলাদেশ এনডিবির সাথে।

সমাবেশে প্রেসিডিয়াম মেম্বার রাশেদা চৌধুরী, সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানা, ভারপ্রাপ্ত মহাসচিব নিপুন মিস্ত্রী, সাংগঠনিক সম্পাদক ওয়াজেদ রানা, সদস্য সামিয়া মাহী প্রমুখ বক্তব্য রাখেন।

 

 

#CBALO/আপন ইসলাম

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।