বুধবার , ১১ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৮শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ - শীতকাল || ২৩শে শাবান, ১৪৪৭ হিজরি

আটোয়ারীতে ভূমি সেবা সপ্তাহ-২০২২ উদ্বোধন

প্রকাশিত হয়েছে- শুক্রবার, ২০ মে, ২০২২

“ অনলাইনে করবো প্রদান ভূমি উন্নয়ন কর, বাঁচবে সময়,বাঁচবে খরচ, হবে সহজতর” প্রতিপাদ্য বিষয় নিয়ে সারাদেশের ন্যায় পঞ্চগড়ের আটোয়ারীতেও ভূমি সেবা সপ্তাহ উদ্বোধন করা হয়েছে। উপজেলা ভূমি অফিসের আয়োজনে বৃহস্পতিবার (১৯ মে) উপজেলার মুক্তিযোদ্ধা মুক্তাঙ্গণে প্রধান অতিথি হিসেবে লাল ফিতা কেটে ভূমি সেবা সপ্তাহের শুভ উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ তৌহিদুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ নজরুল ইসলাম। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ মুসফিকুল আলম হালিম। এসময় সভাপতির বক্তব্যে ইউএনও বলেন, ভূমি অধিকার সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং ভূমি ব্যবস্থাপনায় দক্ষতা ও গতিশীলতা আনতে ভূমি মন্ত্রণালয়ের উদ্যোগে আজ ১৯ মে থেকে শুরু হচ্ছে ভূমি সেবা সপ্তাহ-২০২২। আগামী ২৩ মে পর্যন্ত ভূমি সেবা সপ্তাহ-২০২২ উদযাপন করা হবে। তিনি বলেন, ভূমি সেবা খাতে যেসব অনলাইন সেবা যুক্ত হয়েছে সেগুলোকে জনগনের মাঝে ব্যাপক পরিচিতি করানোর লক্ষ্যে এবারের ভূমি সেবা সপ্তাহ উৎসবমুখর পরিবেশে উদযাপিত হবে। ভূমি ব্যবস্থাপনায় জনগনের হয়রানি বন্ধ করতে এবং এই সংক্রান্ত সেবা সহজলভ্য করতে ইতোমধ্যে সরকার ভূমি সেবাকে জনগনের দ্বোরগোড়ায় নিয়ে যেতে নানা কার্যক্রম গ্রহন করেছে। ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণের অংশ হিসেবে তথ্য প্রযুক্তিকে কাজে লাগিয়ে ঘরে বসেই যেন সাধারণ মানুষ নিজের ভূমি সুরক্ষা সহ অন্যান্য কার্যক্রম সম্পন্ন করতে পারে সেজন্য এক ঠিকানায় সব ভূমি সেবা নিয়ে আসার জন্য স্থাপন করা হয়েছে ‘ ভূমি সেবা প্ল্যাটফর্ম’ । উপজেলা পর্যায়ে যেসব ভূমি সেবা প্রদানে বিশেষ গুরুত্বারোপ করা হয়েছে সেগুলো হচ্ছে, ভূমি উন্নয়ন কর আদায় ও অনলাইনে ভূমি উন্নয়ন কর আদায়ের লক্ষ্যে রেজিস্ট্রেশন, ই-নামজারীর আবেদন গ্রহন, ভূমিহীনদের মধ্যে বন্দোবস্তকৃত জমির কবুলিয়ত ও দলিল হস্তান্তর, ডিসিআর ও খতিয়ান প্রদান,ই-পর্চা গ্রহণ পদ্ধতি, রেকর্ড রুম থেকে সার্টিফাইড কপি, চান্দিনা ভিটির ইজারা নবায়ন, অধিগ্রহনকৃত জমির চেক বিতরণ, গণ শুনানী ইত্যাদি। এসময় উপজেলা ভূমি অফিসের অন্যান্য কর্মকর্তা-কর্মচারী, রাধানগর ইউনিয়ন ভূমি উপ-সহকারী কর্মকর্তা মোঃ আমিরুল ইসলাম, মুক্তিযোদ্ধা, সেবা গ্রহণকারী , সুধিজন সহ গণমাধ্যমকর্মীগণ উপস্থিত ছিলেন।

 

 

#CBALO/আপন ইসলাম

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।