বুধবার , ১১ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৮শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ - শীতকাল || ২৩শে শাবান, ১৪৪৭ হিজরি

রামগড়ে বিপজ্জনক মরাগাছ কেটে বিপাকে পাউবো কমর্চারি

প্রকাশিত হয়েছে- শুক্রবার, ২০ মে, ২০২২

খাগড়াছড়ির রামগড়ে পানি উন্নয়ন বোর্ডের অফিস আঙ্গিনার একটি ঝুঁকির্পূন মরা গাছ কেটে বিপাকে পড়েছেন চর্তুথ শ্রেণির এক কমর্চারি। উধতন কর্তৃপক্ষের নির্দেশে ২-৩ মাস র্পূবে কেটে ফেলা মরা গাছটি নিয়ে কয়েকটি  অনলাইন নিউজ পোর্টালে মিথ্যা তথ্য প্রচার করায় নাসির উদ্দিন নামে পাউবোর নৈশপ্রহরী বিপাকে পড়েছেন। ব্যক্তিগত আক্রোশে তার বিরুদ্ধে এসব মিথ্যা অপপ্রচার করা হয়েছে বলে তিনি দাবি করেন।

জানাযায়, রামগড় পা্উবোর অফিস এলাকায় আবাসিক কোয়ার্টারের পাশের একটি মরা করাই গাছ বাসার উপর ভেঙ্গে পড়ার উপক্রম হলে ২-৩ মাস আগে কেটে ফেলা হয়। কাটা গাছের টুকরাগুলোও অফিস আঙ্গিণায় স্তুপ করে রাখা হয়। পাউবোর নৈশ প্রহরী নাসির উদ্দিন কর্তৃপক্ষের নির্দেশে শ্রমিক দিয়ে গাছটি কাটেন। ২-৩ মাস আগে কাটা হলেও কয়েকটি অখ্যাত নিউজ পোর্টালে গত ৩-৪দিন আগে অসত্য তথ্য দিয়ে ওই নৈশ্রহরীর বিরুদ্ধে সংবাদ প্রকাশ করা হয়। এতে গাছটির মূল্য লক্ষাধিক টাকা এবং ‘স’ মিলে চিরাই করে ওই নৈশ প্রহরীর বাড়িতে নিয়ে যাওয়ার তথ্য উল্লেখ করা হলেও সরেজমিনে গিয়ে দেখাগেছে, কেটে ফেলা মরা গাছটির টুকরারস্তুপ অফিস আঙ্গিণায় পড়ে আছে।স্থানীয়র জানায়, এরমূল্য ৭-৮ হাজার টাকার বেশি হবে না। গাছটির পাশের একটি বাসায় বসবাসকারি একটি গোয়েন্দা সংস্থার কর্মকর্তা বলেন, মরা গাছটি তাঁর বাসার দিকে বিপজ্জনকভাবে হেলে ছিল । যে কোন সময় বাতাসে গাছটি তার বাসার উপর ভেঙ্গে পড়ার আশংকা থাকায় তিনি পাউবোর সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে গাছটি কেটে ফেলতে অনুরোধ করেছিলেন।

পাউবোর সীমানাপ্রচীরের ওপারের এক বাসিন্দা মো: সোহরাব হোসেন বলেন, ঝুঁকির্পূণ ঐ মরা গাছটি কাটার জন্য তিনি নিজেও পাউবোর কর্মকর্তার কাছে লিখিতভাবে আবেদন করেছিলেন। এরপ্রেক্ষিতেই গাছটি কেটে ফেলা হয়।

নৈশপ্রহরী নাসির উদ্দিন বলেন, মরা গাছটি বাসাবাড়ি ও বিদ্যুৎ লাইনের উপর ভেঙ্গে পড়ার উপক্রম হলে ২-৩ মাস আগে কর্মকর্তারা সরেজমিনে দেখে ঝুঁকির্পূণ গাছটি দ্রুত কেটে ফেলার মৌখিত নির্দেশ দেন। এরপ্রেক্ষিতে লেবার এনে তিনি গাছটি কেটে টুকরা করে আফিস আঙ্গিনায় স্তুপকারে সংরক্ষণ করে  রাখেন। তিনি বলেন, ব্যক্তিগত আক্রোশের বশিভুত হয়ে গাছ কাটার ২-৩ মাস পর তার  বিরুদ্ধে মিথ্যা সংবাদ প্রকাশ করা হয়েছে। তিনি বলেন, চাকুরিতে ও সামজিকভাবে ক্ষতিগ্রস্ত ও হেয়প্রতিপন্ন করার উদ্দেশ্যেই এ মিথ্যা সংবাদ প্রচার করা হয়েছে।

পাউবো’র এসও দীবাংশু চাকমা বলেন, মরা গাছটি ভেঙ্গে পড়ে যে কারও জীবনহানি এবং বাসাবাড়ি ক্ষতিগ্রস্ত হওয়ার আশংকা ছিল বিধায় দ্রুত এটি কেটে ফেলা হয়েছে। কাটাগাছের টুকরাগুলোও এখনও অফিস আঙ্গিনায় পড়ে আছে। ২-৩ মাস পর এনিয়ে এভাবে অসত্য তথ্যদিয়ে সংবাদ প্রচার অত্যন্ত দু:খজনক।

 

 

#CBALO/আপন ইসলাম

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।