বুধবার , ১১ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৮শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ - শীতকাল || ২৩শে শাবান, ১৪৪৭ হিজরি

গাফ্ফার চৌধুরী মেহেন্দীগঞ্জ থেকে বিশ্বজয়ী লেখক : নতুনধারা

প্রকাশিত হয়েছে- বৃহস্পতিবার, ১৯ মে, ২০২২

ভাষার প্রথম গানের গীতিকার, প্রথম কবিতার কবি বরেণ্য কলামিস্ট আবদুল গাফ্ফার চৌধুরীর মৃত্যুতে শোক ও সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন নতুনধারা বাংলাদেশ এনডিবির নেতৃবৃন্দ। ১৯ মে প্রেরিত এক শোক বিজ্ঞপ্তিতে ধারার চেয়ারম্যান মোমিন মেহেদী বলেন, গাফ্ফার চৌধুরী মেহেন্দীগঞ্জ থেকে বিশ্বজয়ী লেখক। তাঁর লেখনি হাজার বছর বেঁচে থাকবে বাংলাদেশসহ সারা বিশে^। তিনি বরিশালের মেহেন্দীগঞ্জ উপজেলার উলানিয়া থেকে বিশ্বজয় করার জন্য নিরন্তর কলমযুদ্ধ করে গেছেন। এই যুদ্ধে তিনি আজীবন বিজয় অর্জন করেছেন। বিবৃতিতে নতুনধারার প্রেসিডিয়াম মেম্বার রাশেদা চৌধুরী, সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানা, ভারপ্রাপ্ত মহাসচিব নিপুন মিস্ত্রী, সাংগঠনিক সম্পাদক ওয়াজেদ রানা, সদস্য সামিয়া মাহী প্রমুখ আরো বলেন, নতুন প্রজন্ম আজীবন গাফ্ফার চৌধুরীকে তাঁর গান-কবিতা-কলামের জন্য স্মরণ করবে শ্রদ্ধার সাথে।

 

 

#CBALO/আপন ইসলাম

 

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।