বুধবার , ১১ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৮শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ - শীতকাল || ২৩শে শাবান, ১৪৪৭ হিজরি

নাগরপুরে জাতীয়তাবাদী ছাত্রদলের আহবায়ক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত

প্রকাশিত হয়েছে- বৃহস্পতিবার, ১৯ মে, ২০২২
টাঙ্গাইলের নাগরপুরে উপজেলা ও সরকারি কলেজ শাখা জাতীয়তাবাদী ছাত্রদলের নবগঠিত আহ্বায়ক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৯ মে) সকালে নাগরপুর উপজেলা বিএনপি’র দলীয় কার্যালয়ে উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মীর খালিদ মাহবুব রাসেল এর সভাপতিত্বে  এ পরিচিতি সভা অনুষ্ঠিত হয়।
নাগরপুর উপজেলা ছাত্রদলের  সদস্য সচিব মোঃ শহিদুর রহমান মনির এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক প্রতিমন্ত্রী, কেন্দ্রীয় বিএনপি পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক এ্যাডভোকেট গৌতম চক্রবর্তী। এ সময় আহ্বায়ক কমিটির নেতৃবৃন্দদের নাম উল্লেখ করে হাত উঠিয়ে পরিচিয় করিয়ে দেন তিনি। এ পরিচিতি সভায় উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন জেলা ছাত্রদলের আহ্বায়ক দূর্জয় হোড় শুভ ও প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন জেলা ছাত্রদলের সদস্য সচিব এম.এ.বাতেন।
এ পরিচিতি সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাগরপুর উপজেলা বিএনপি আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা এম এ ছালাম ও সদস্য সচিব হাবিবুর রহমান হবি।
এ সময় আরো উপস্থিত ছিলেন,নাগরপুর উপজেলা বিএনপি সদস্য গোলাম মোস্তফা, যুবদলের আহ্বায়ক ফনির হোসেন ভূঁইয়া, সদস্য সচিব রফিকুল ইসলাম দিপন, সাবেক ছাত্রদল সভাপতি  নজরুল ইসলাম, সাবেক কলেজ ছাত্রদল সভাপতি জাহিদ হাসান, মহিলা দলের নেত্রী আনজুমান লাইলা ভানু  ঝুমুর,সাবেক ছাত্রদল সাংগঠনিক সম্পাদক সাদিকুর রহমান,কলেজ ছাত্রদল আহবায়ক আশরাফুল ইসলাম আসলাম ও সদস্য সচিব মো.মনির হোসেন প্রমুখ। 

 

#CBALO/আপন ইসলাম

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।