বুধবার , ১১ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৮শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ - শীতকাল || ২৩শে শাবান, ১৪৪৭ হিজরি

আটোয়ারীতে ইউএনও’র আশ্বাসে ছাত্রীরা ফিরে গেল ক্লাসে

প্রকাশিত হয়েছে- বৃহস্পতিবার, ১৯ মে, ২০২২

পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার রাধানগর বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী মৌলভী শিক্ষকের সাময়িক বরখাস্তের আদেশ প্রত্যাহারের দাবীতে ছাত্রীরা লাগাতার ক্লাস বর্জন করে বিক্ষোভ মিছিল সহ সড়ক অবরোধ কর্মসুচি পালন করতে থাকে। একপর্যায়ে ছাত্রীরা বিক্ষোভ মিছিল নিয়ে প্রায় ৫কি.মি. পায়ে হেঁটে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে গিয়ে সহকারী মৌলভী শিক্ষকের বরখাস্তের আদেশ প্রত্যাহার ও প্রধান শিক্ষকের অনিয়ম-দুর্নীতির বিচার দাবী করে উপজেলা নির্বাহী অফিসার বরাবরে স্মারকলিপি প্রদান করে। মৌলভী শিক্ষকের বরখাস্তাদেশ প্রত্যাহার না হওয়া পর্যন্ত ছাত্রীরা ক্লাসে না যাওয়ার ঘোষনা দেয়। ইউএনও মোঃ মুসফিকুল আলম হালিম ১৭মে বিদ্যালয়ে উপস্থিত হয়ে এক সপ্তহের মধ্যে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের আশ্বাস দেন। ই্উএনও’র আশ্বাসে ছাত্রীরা ক্লাসে ফিরে যায়। উল্লেখ্য যে, গত ১২ মে ২০২২ তারিখে প্রধান শিক্ষক মোঃ আয়ুব আলী স্বাক্ষরীত সাময়িক বরখাস্তের আদেশ পত্রটি সহকারী মৌলভী শিক্ষক মোঃ মোস্তফা কামাল ডাকযোগে হাতে পেয়ে হতবাক হন। বিষয়টি জানাজানি হলে ওই দিন থেকেই ছাত্রী ও অভিভাবকরা ফুঁসে উঠে। সাংবাদিকদের প্রশ্নের জবাবে ইউএনও মোঃ মুসফিকুল আলম হালিম বলেন, ছাত্রীদের আবেদনের প্রেক্ষিতে ৩সদস্য বিশিষ্ট একটি নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এ কমিটি এক সপ্তাহের মধ্যে রিপোর্ট পেশ করলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।

 

 

#CBALO/আপন ইসলাম

 

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।