বুধবার , ১১ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৮শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ - শীতকাল || ২৩শে শাবান, ১৪৪৭ হিজরি

বমু বিলছড়িতে সদস্য সংগ্রহ অভিযান শুরু করেছে আ.লীগ

প্রকাশিত হয়েছে- বৃহস্পতিবার, ১৯ মে, ২০২২
অনেকদিন পর আবারও  চকরিয়ার বমু বিলছড়ি ইউনিয়নে সদস্য নবায়ন ও নতুন সদস্য সংগ্রহের অভিযানে নেমেছে আওয়ামী লীগ। বুধবার (১৮ মে,২০২২ ইং) সকাল১০ টায় ইউনিয়নের ৭ নং ওয়ার্ড (পুকুরিয়া খোলা) দলীয় কার্যালয়ে এ ইউনিয়ন আ, লীগের নবনির্বাচিত সভাপতি নুরুল ইসলাম সদস্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করেন
 ইউনিয়ন আ, লীগের সাধারণ সম্পাদক মোজাফফর আহমদ জানান, কয়েকদিন আগে আমাদের সাংগঠনিক দলীয়ে মিটিং এ ইউনিয়ন আ,লীগের সিনিয়র নেতা ও ওয়ার্ড এর সভাপতি ও সাধারণ সম্পাদক; প্রচার, তথ্য গবেষণা ও দপ্তর সম্পাদকদের ইউনিয়ন পরিষদ হলরুমে মিটিংএ সিদ্ধান্ত হয়েছে বিষয়ে। এ সময় দলের নতুন গঠনতন্ত্র, ঘোষণাপত্র ও প্রচারপত্রের তৃণমূলে দেওয়া হচ্ছে। এসব বিষয় কীভাবে জনগণের কাছে প্রচার করতে হবে, সেই নির্দেশনাও দেওয়া হবে। এভাবে মানুষকে বুঝিয়ে আগামী নির্বাচনের প্রস্তুতি ও দলের নতুন সদস্য সংগ্রহের কাজ করা হচ্ছে। কার্যক্রমটি বিভিন্ন ওয়ার্ড ক্রমান্বয়ে হবে ও চলমান রয়েছে।
আওয়ামী লীগের সভাপতি নুরুল ইসলাম জানান, আওয়ামী লীগের গঠনতন্ত্র অনুসারে, তিন বছর পরপর একেবারে তৃণমূল থেকে শীর্ষ পর্যন্ত পুরোনো সদস্যদের সদস্য পদ নবায়ন করার কথা। একই সঙ্গে ১৮ বছর বা এর বেশি বয়সীদের দলের নতুন সদস্য করার কথা বলা হয়েছে। কিন্তু এই প্রক্রিয়া তেমন একটা মানা হয় না। কাগজে-কলমে কাজ হয় খুবই কম। এ জন্য দলটির সদস্যসংখ্যা কত তা পরিষ্কার করে জানানো হবে।
৭ নংওয়ার্ড আ,লীগের সভাপতি দেলোয়ার হোসেন এর  সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রুহুল কাদের সঞ্চালনায় কর্মসূচির শুভ উদ্বোধনী অনুষ্ঠানে
এ সময় উপস্থিত ছিলেন ইউনিয়ন আওয়ামীলীগের নবনির্বাচিত সভাপতি নুরুল ইসলাম, সাধারণ সম্পাদক মোজাফ্ফর আহমদ, ইউনিয়ন আওয়ামীলীগের নেতা নুরুল হক,সাংবাদিক মোঃ নাজমুল হুদা,শেখ তোফায়েল উদ্দীন, এনামুল হকসহ বিভিন্ন ওয়ার্ড়ের সভাপতি ও সম্পাদকসহ আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মিরা।
এসময় সদস্য সংগ্রহ কার্যক্রমে প্রচুর মহিলা আ, লীগের নেতা-কর্মী ও সমর্থকদের উপস্থিতি লক্ষ্য করা গেছে। 

 

#CBALO/আপন ইসলাম

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।