বুধবার , ১১ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৮শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ - শীতকাল || ২৩শে শাবান, ১৪৪৭ হিজরি

বমু বিলছড়িতে ওয়ার্ড বিএনপির পদ থেকে অব্যাহতি দেলোয়ারের

প্রকাশিত হয়েছে- বুধবার, ১৮ মে, ২০২২
চকরিয়ার বমু বিলছড়ি ইউনিয়নের  (৭নংওয়ার্ড) বিএনপির সাংগঠনিক সম্পাদক পদ থেকে অব্যাহতি দিলেন দেলোয়ার হোসেন। বুধববার (১৮ মে,২০২২ ইং) বিকালে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বমু বিলছড়ির পুকুরিয়া খোলা (৭ নং ওয়ার্ড) ওয়ার্ড বিএনপি সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।
পদত্যাগী দেলোয়ার হোসেন জানান,গত ২০১৮ সালে গঠিত ৭নং ওয়ার্ড বিএনপির কমিটিতে আমাকে সাংগঠনিক সম্পাদক রাখা হয়েছিল। উক্ত কমিটি পরবর্তীকালে মেয়াদ উত্তীর্ণ হওয়ায় বিলুপ্ত করে পুররায় কমিটিও গঠন করা হয়। সে কমিটিতে আমার কোন সম্পৃক্ততা নাই। বারবার আমাকে নিয়ে রাজনীতির মাঠে/সমাজে বিভ্রান্তিকর প্রশ্নের সম্মুখীন হওয়ায় আমি নিয়মানুযায়ী সম্প্রতি ইউনিয়ন বিএনপির সভাপতি /সম্পাদক বরাবর লিখিতভাবে স্বতঃপ্রণোদিত হয়ে স্বজ্ঞানে পদত্যাগ পত্র দিয়েছি।
তিনি আরও বলেন,আমি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শের রাজনৈতিক সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগের প্রতি অনুপ্রানিত হয়ে আওয়ামী রাজনীতির সাথে দুই বছর ধরে জড়িত আছি। সেক্ষেত্রে ক্রমাগতভাবে আমাকে ইউনিয়ন আ,লীগের নেতৃবৃন্দ বমু বিলছড়ি ইউনিয়ন আ,লীগের (৭ নংওয়ার্ড) এর সভাপতির দায়িত্বে দিয়েছে।
বর্তমানে আমি আওয়ামী রাজনীতির সাথে ওতোপ্রোতভাবে জড়িত আছি। সেক্ষেত্রে আমার অবস্থান পরিস্কার করে এ বিষয়ে কাউকে বিভ্রান্ত না হওয়ার অনুরোধ করছি। 

 

#CBALO/আপন ইসলাম

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।