বুধবার , ১১ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৮শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ - শীতকাল || ২৩শে শাবান, ১৪৪৭ হিজরি

গৌরনদীতে কৃষক লীগ নেতার মেলেনী সরকারী ঘর ঝুপড়ি ঘরে পরিবার নিয়ে বসবাস

প্রকাশিত হয়েছে- বুধবার, ১৮ মে, ২০২২

বাঁশের খুটির উপর পুরাতন টিন দিয়ে দাঁড় করানো ঝুপড়ি ঘরের মধ্যে ঝড় আতংকে স্ত্রী-সন্তানদের নিয়ে বসবাস করে আসছেন এক কৃষকলীগ নেতা। ওই কৃষকলীগ লীগ নেতা মো. এসহাক বেপারী সাকী বরিশালের গৌরনদী উপজেলা কৃষকলীগের প্রচার সম্পাদক এবং বাটাজোর ইউনিয়নের ৩নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

বুধবার দুপুরে এসহাক বেপারী সাকী জানান, ২০০১ সালে বিএনপি-জামাত জোট সরকারের সময় ৪/৫টা মামলা খেয়েছি। একাধিকবার হামলার স্বীকার হয়েছি। শুধুমাত্র আওয়ামী লীগ করার অপরাধে ছাত্রদল নেতাদের চাঁদা দিয়ে এলাকায় থাকতে হয়েছে।

তিনি আরও জানান, আমার দল আওয়ামী লীগ সরকার গঠনের পর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভূমিহীন ও গৃহহীনদের জন্য বসতঘর করে দিচ্ছেন। ইতিমধ্যে বাটাজোর ইউনিয়নের ১৪টি পরিবারের জন্য সরকারী বসতঘর নির্মাণ করা হয়েছে। একটি বসতঘরের জন্য স্থানীয় জনপ্রতিনিধি ও নেতাদের কাছে ধর্না দিয়েও এখন পর্যন্ত মেলেনি একখানা সরকারী ঘর। ফলে ঝড়-বৃস্টির এ মৌসুমে স্ত্রী-সন্তান নিয়ে অনেকটা আতংকের মধ্যে দিন কাটাচ্ছি। বসতঘর পাওয়ার জন্য তিনি (সাকী) মন্ত্রী আবুল হাসানাত আব্দুল্লাহ এমপি’র হস্তক্ষেপ কামনা করেছেন।

এ বিষয়ে বাটাজোর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রব হাওলাদার জানান, এসহাক বেপারী সাকী আওয়ামী লীগের দূর্দিনের একজন পরীক্ষিত কর্মী। জমি আছে ঘর নাই সরকারী প্রকল্পের তালিকায় তার নাম দেয়া হয়েছে। তিনি পরবর্তীতে সরকারী ঘর পাবেন বলে আশা করছেন তিনি।

 

 

#CBALO/আপন ইসলাম

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।