বুধবার , ১১ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৮শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ - শীতকাল || ২৩শে শাবান, ১৪৪৭ হিজরি

গোপালপুরে প্রায় ২যুগ পরে জলাবদ্ধ মুক্ত হলো ৫০০ বিঘা আবাদি জমি

প্রকাশিত হয়েছে- বুধবার, ১৮ মে, ২০২২
টাঙ্গাইলের গোপালপুরে হেমনগর ইউনিয়নের দুই গ্রামের ৫০০ বিঘা জমি জলাবদ্ধ মুক্ত করলো গোপালপুর উপজেলা প্রশাসন। এতে এলাকার কৃষকের মুখে হাসি ফুটেছে।
বুধবার (১৮ মে) উপজেলার হেমনগর ইউনিয়নের শিমলাপাড়া গ্রামে ৫০০ বিঘা আবাদি জমির পানি নিষ্কাশনের ব্যবস্থা করতে খাল উদ্ধার করা হয়েছে।
সরেজমিনে গিয়ে জানা যায়, প্রায় দুই যুগের অধিক সময় ধরে ছোট শাখারিয়া ও শিমলাপাড়া গ্রামের ৫০০ বিঘার আবাদি জমির কৃষকরা বিভিন্ন ফসল আবাদ করে যাচ্ছিলেন। কিন্তু বর্ষা ও বন্যার পানি না কমে গিয়ে জলাবদ্ধতার সৃষ্টি হত। এতে আবাদি ফসল নষ্ট হয়ে যেত। এই নিয়ে এলাকাবাসি দীর্ঘদিন ধরে উপজেলা প্রশাসনের নিকট এই জলাবদ্ধতা নিরসনে দাবি জানিয়ে আসছিলেন। পরে বিষয়টি প্রশাসন আমলে নিয়ে সরেজমিন ঘুরে দেখতে পায় অনেক পুরনো একটি খাল দখল করে এলাকার ফজর মন্ডল বসত করে আছেন। তাদেরকে উপজেলা প্রশাসন প্রধানমন্ত্রীর উপহার আশ্রয়ণ প্রকল্পের ঘর দেবার আশ্বাস দিয়েছেন।
এলাকাবাসীর দাবির পরিপ্রেক্ষিতে উপজেলার সহকারী কমিশনার ভূমি সাদিয়া ইসলাম সীমার উপস্থিতিতে খাল উদ্ধার কাজ শুরু করা হয়। এসময় আরো উপস্থিত ছিলেন গোপালপুর থানা পুলিশ, গোপালপুর প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দসহ এলাকার ব্যক্তিবর্গগণ। 

 

#CBALO/আপন ইসলাম

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।