বুধবার , ১১ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৮শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ - শীতকাল || ২৩শে শাবান, ১৪৪৭ হিজরি

আটোয়ারীতে উপজেলা বিএনপি’র মতবিনিময় সভা

প্রকাশিত হয়েছে- বুধবার, ১৮ মে, ২০২২

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর রাজনৈতিক কর্মকান্ড গতিশীল করতে পঞ্চগড়ের আটোয়ারী উপজেলা বিএনপি’র ৬ইউনিয়নের নেতা-কর্মীদের সাথে সাবেক স্পীকার ব্যারিস্টার মুহম্মদ জমির উদ্দীন সরকারের মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৬ মে) সন্ধায় উপজেলা বিএনপি কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপি’র আহবায়ক এ.জেড.এম. বজলুর রহমান জাহেদ । উপজেলা বিএনপি’র আহবায়ক কমিটির সদস্য মতিয়র রহমানের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জাতীয় সংসদের সাবেক স্পীকার ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মুহম্মদ জমির উদ্দীন সরকার। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাবেক স্পীকারের একান্ত সচিব ও পঞ্চগড় জেলা বিএনপি’র সিনিয়র যুগ্ম আহবায়ক এম.এ মজিদ। এসময় আরো বক্তব্য রাখেন তেতুলিয়া উপজেলা বিএনপি’র আহবায়ক শাহাদাত হোসেন রঞ্জু, আটোয়ারী উপজেলা বিএনপি’র আহবায়ক কমিটির সদস্য সচিব আলহাজ¦ কুদরত-ই-খুদা, উপজেলা বিএনপি’র সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল্লাহেল বাকী, উপজেলা বিএনপি,র যুগ্ম আহবায়ক ও মির্জাপুর ইউপি চেয়ারম্যান আব্দুস সামাদ আজাদ, উপজেলা বিএনপি’র সদস্য আনোয়ার হোসেন, মোঃ শাহাজাহান, উপজেলা যুব দলের আহবায়ক নজরুল ইসলাম দুলাল, উপজেলা যুব দলের আহবায়ক কমিটির সদস্য সচিব বদিউজ্জামান মানিক প্রমুখ। মতবিনিময় সভায় উপজেলা বিএনপি সহ অংগ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। সভায় বক্তরা বর্তমান রাজনৈতিক পরিস্থিতি ও সাংগঠনিক বিষয় নিয়ে বক্তব্য রাখেন।

 

 

#CBALO/আপন ইসলাম

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।