বুধবার , ১১ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৮শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ - শীতকাল || ২৩শে শাবান, ১৪৪৭ হিজরি

বানারীপাড়ায় উত্তরকুল মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হলেন জেসমিন ফারুক

প্রকাশিত হয়েছে- মঙ্গলবার, ১৭ মে, ২০২২
বরিশালের বানারীপাড়ায় ঐতিহ্যবাহী উত্তরকুল মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী মাহফুজা আক্তার জেসমিন। তিনি বানারীপাড়ার জননন্দিত উপজেলা চেয়ারম্যান আলহাজ গোলাম ফারুকের সহধর্মিনী। মঙ্গলবার (১৭ মে) দুপুরে বিদ্যালয়ের শিক্ষক মিলনায়তনে গোপন ব্যালটের মাধ্যমে ৪ ভোট পেয়ে তিনি সভাপতি নির্বাচিত হন। তার প্রতিদ্বন্দ্বী সভাপতি প্রার্থী আক্তার হোসেন পেয়েছেন ২ ভোট। নির্বাচনে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোস্তফা আলম প্রিজাইডিং অফিসারের দায়িত্ব পালন করেন। গোপন ব্যালটের মাধ্যমে অনুষ্ঠিত এ নির্বাচনে তিন অভিভাবক ও তিনজন শিক্ষক প্রতিনিধি সদস্য ভোট দেন। তারা হলেন, অভিভাবক সদস্য ফারুক হোসেন, মহসিন ফকির ও রফিকুল ইসলাম সরদার, শিক্ষক প্রতিনিধি সদস্য বিশ্বজিৎ কুমার বিশ্বাস ও নেছার উদ্দিন এবং সংরক্ষিত শিক্ষক প্রতিনিধি সদস্য   খাদিজা আক্তার ।এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা কমিটির সদস্য ও বানারীপাড়া প্রেস ক্লাবের সভাপতি রাহাদ সুমন, উত্তরকুল মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটির বিদায়ী সভাপতি ও উপজেলা কৃষক লীগের যুগ্ম-আহ্বায়ক কামাল হোসেন বিপ্লব, বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জাকির হোসেন, প্রেস ক্লাবের সহসভাপতি প্রভাষক মামুন আহমেদ ও স্বপন মাঝি, যুগ্ম-সাধারণ সম্পাদক ফয়েজ আহম্মেদ শাওন, সাংগঠনিক সম্পাদক শফিক শাহিন, ছাত্রলীগ নেতা সুমন সিদ্দিকী প্রমুখ।উল্লেখ্য, মিসেস মাহফুজা আক্তার জেসমিন উপজেলার সৈয়দকাঠি এসইএসডিপি মডেল উচ্চ বিদ্যালয়ের  ম্যানেজিং কমিটিরও সভাপতি। এর আগেও তিনি উত্তরকুল মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি ছিলেন। এদিকে উপজেলা চেয়ারম্যান আলহাজ গোলাম ফারুকের সহধর্মিনী মাহফুজা আক্তার (জেসমিন ফারুক) ঐতিহ্যবাহী উত্তরকুল মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির পুনরায় সভাপতি নির্বাচিত হওয়ায় আওয়ামী লীগ ও প্রেস ক্লাবসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ তাকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। 

 

#CBALO/আপন ইসলাম

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।