বুধবার , ১১ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৮শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ - শীতকাল || ২৩শে শাবান, ১৪৪৭ হিজরি

৩৮ প্রার্থীর মনোনয়নপত্র দাখিল

প্রকাশিত হয়েছে- মঙ্গলবার, ১৭ মে, ২০২২

অস্টম ধাপের ইউপি নির্বাচনে জেলার উজিরপুর উপজেলার শিকারপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান, ইউপি সদস্য ও সংরক্ষিত ওয়ার্ডের নারী ইউপি সদস্য প্রার্থীরা মনোনয়নপত্র দাখিল করেছেন।

মঙ্গলবার সকাল থেকে বিকেল পাঁচটা পর্যন্ত ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্যদিয়ে প্রার্থীরা তাদের মনোনয়নপত্র দাখিল করেছেন। উপজেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ আব্দুর রশিদ শেখের কাছে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী নজরুল ইসলাম মাঝি, আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী হিসেবে সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান আবুল কালাম সরদার ও স্বতন্ত্র প্রার্থী হিসেবে সাংবাদিক শাকিল মাহমুদ বাচ্চু মনোনয়নপত্র জমা দিয়েছেন।

এরপর পর্যায়ক্রমে সাধারণ ইউপি সদস্য পদে ২৬ জন এবং সংরক্ষিত ওয়ার্ডের নারী ইউপি সদস্য পদের নয়জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন।

উপজেলা রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ আব্দুর রশিদ শেখ বলেন, ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ১৯ মে মনোনয়নপত্র প্রত্যাহার, ২৬ মে যাচাই-বাছাই এবং ২৭ মে প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ করা হবে। ইউনিয়নে ১৪ হাজার ৯৫ জন ভোটার আগামী ১৫ জুন তাদের পছন্দের প্রার্থীদের ভোট প্রদান করবেন।

 

 

#CBALO/আপন ইসলাম

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।