বুধবার , ১১ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৮শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ - শীতকাল || ২৩শে শাবান, ১৪৪৭ হিজরি

আত্রাইয়ে আওয়ামী লীগ নেতা সখিমুদ্দিনের ইন্তেকাল

প্রকাশিত হয়েছে- সোমবার, ১৬ মে, ২০২২

নওগাঁর আত্রাইয়ে আওয়ামী লীগ নেতা সখিমুদ্দিন প্রামাণিক হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি …….. রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫৬ বছর।
উপজেলার সাহেবগঞ্জ গ্রামের বাসিন্দা সখিমুদ্দিন পাঁচুপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান উপজেলা আওয়ামী লীগের সদস্য। গত রোববার সন্ধ্যা ৭ টার দিকে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি গুরুতর অসুস্থ হলে তাঁকে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে, এক মেয়ে ও নতি-নাত্নীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। গতকাল সোমবার বেলা ১০ টায় উপজেলা পরিষদ ফুটবল মাঠে মরহুমের জানাযার নামাজ অনুষ্ঠিত হয়। তাঁর জানাযায় নওগাঁ-৬ (আত্রাই-রাণীনগর) আসনের এমপি আনোয়ার হোসেন হেলাল, উপজেলা চেয়ারম্যান এবাদুর রহমান প্রাং, রাজশাহী মহানগর আওয়ামী লীগ সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা নওশের আলী, নওগাঁ জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক এড. ওমর ফারুক সুমন, উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, থানা বিএনপির আহবায়ক আব্দুল জলিল চকলেটসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ, সাংবাদিকসহ সুশিল সমাজের বিপুল সংখ্যক লোক অংশ গ্রহন করেন। পরে সাহেবগঞ্জ কেন্দ্রীয় গোরস্থানে মরহুরমর লাশ দাফন করা হয়।

 

 

#CBALO/আপন ইসলাম

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।