বুধবার , ১১ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৮শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ - শীতকাল || ২৩শে শাবান, ১৪৪৭ হিজরি

আশুলিয়ার ব্র্যাক ব্যাংকের এজেন্ট ব্যাংকিং কার্যক্রমের উদ্বোধন

প্রকাশিত হয়েছে- সোমবার, ১৬ মে, ২০২২

আশুলিয়ার ধামসোনায় ব্র্যাক ব্যাংকের এজেন্ট ব্যাংকিং কার্যক্রমের উদ্বোধন আশুলিয়ার ধামসোনার ইউনিয়নের পবনারটেকে ব্র্যাক ব্যাংকের ৭৫০তম এজেন্ট ব্যাংকিং কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।

সোমবার সকাল ১১টার, ধামসোনার ইউনিয়নের পবনারটেক নবজাগরণ সংঘ মাঠে ব্যাংকিং কার্যক্রমের অনুষ্ঠানিকভাবে ফিতা কেটে উদ্বোধন করা হয়।

ব্র্যাক ব্যাংক ঢাকা রিজিওনের এজেন্ট ব্যাংকিং এর টিম লিডার মোঃ এমরান হোসেনের সঞ্চালনায় ও পবনারটেক এজেন্ট ব্যাংকিং আউটলেটের কর্ণধার কফিল উদ্দিন সভাপতিত্বে এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ধামসোনা ইউনিয়ন আওয়ামী-লীগের সাধারণ সম্পাদক মতিউর রহমান মতিন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এজেন্ট ব্যাংকিং ডিপার্টমেন্টের প্রধান নাজমুল হাসান, গনকবাড়ি শাখার শাখা প্রধান মাঈনুদ্দীন আহাম্মেদ, হেড অফ এসএমই রিজিওনাল মিজানুর রহমান মিজান, ঢাকা জোনের এজেন্ট ব্যাংকিং কার্যক্রমের রিজিওনাল কো-অর্ডিনেটর গাজী জুনায়েত হোসেন, ধামসোনা ইউনিয়নের ৬নং ওয়ার্ড মেম্বার হাজী আবু সাদেক হোসেন ভূইয়া।

আরো উপস্থিত ছিলেন, বিশিষ্ট ব্যবসায়ী হাজী আজাহার মিয়া, হাজী জাফর আলী, হাজী আবু বকর সিদ্দিক,জমির আলী ও রুবেল মাস্টার সহ অত্র অঞ্চলের গন্যমান্য ব্যাবসায়ী, সুধীজন ও এলাকাবাসী।

এসময় উপস্থিত নেতৃবৃন্দ ও এলাকাবাসি এই এজেন্ট ব্যাংকে ব্র্যাক ব্যাংকের সকল সুযোগ সুবিধা চালু করার জন্য ব্যাংক কর্মকর্তাদের নিকট আহবান জানান।

 

 

#CBALO/আপন ইসলাম

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।