বুধবার , ১১ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৮শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ - শীতকাল || ২৩শে শাবান, ১৪৪৭ হিজরি

৫৮ বিজিবি’র আয়োজনে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

প্রকাশিত হয়েছে- সোমবার, ১৬ মে, ২০২২

মহেশপুর ৫৮ বিজিবি’র ব্যবস্থাপনায় অসহায় এবং হতদরিদ্র রোগীদের বিনামূল্যে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়। সকালে উপজেলার বাকোসপোতা হাই স্কুলে এই ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়। সকাল ১০টায় ৫৮ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল শাহীন আজাদ এর উদ্বোধন করেন।

এক প্রেস ব্রিফিং এ জনাব শাহীন আজাদ বলেন, এলাকায় চোরাচালান রোধ ও কল্যাণকর কাজে জনসাধারনকে উদ্বুদ্ধকরনের লক্ষে দরিদ্র জনগোষ্ঠির মাঝে এই সেবা প্রদান। এ সময় উপস্থিত ছিলেন ৫৮ বিজিবির উপ-অধিনায়ক তসলিম মোহাম্মদ তারেক, সহকারী পরিচালক সাইফুল ইসলাম প্রমুখ। উপজেলার ৭৩টি গ্রামের ৫শ অসহায় এবং দরিদ্র রোগীদের মাঝে এই সেবা দেওয়া হয়।

মেডিকেল ক্যাম্পে যেসকল চিকিৎসকরা সেবা প্রদান করেন তারা হলেন,ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের এমবিবিএস(ডিএমসি),এফসিপিএস(মেডিসিন) বিশেষজ্ঞ ডাক্তার আশিকুর রহমান, ঢাকা জাতীয় চক্ষুবিদ্যা ইনস্টিটিউটের সহকারী রেজিষ্টার ডাঃ এরশাদুল হক রাহাত, যশোর সরকারি মেডিকেল কলেজ হাসপাতালের প্রভাষক ডাঃ জান্নাতুল ফেরদৌস, চুয়াডাঙ্গা বর্ডার গার্ড হাসপাতালের মেডিসিন বিশেষজ্ঞ ডাঃ মেজর মোঃ জসিম উদ্দীন,একই হাসপাতালের স্পেশালিষ্ট ইন গাইনী এন্ড অবস ডাঃ মেজর ফারহানা ইয়াছমিন, মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেস্কের মেডিকেল অফিসার ডাঃ হাবিবুর রহমান। বিজিবি’র অধিনায় আরো জানান এ ধরণের ক্যাম্প আরো করা হবে। বাড়ির কাছে বিনামূল্যে এই সেবা পেয়ে রোগীরা খুব খুশি।

 

 

#CBALO/আপন ইসলাম

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।