বুধবার , ১১ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৮শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ - শীতকাল || ২৩শে শাবান, ১৪৪৭ হিজরি

আগৈলঝাড়ায় সরকারী সার বরাদ্ধে অনিয়মের অভিযোগ

প্রকাশিত হয়েছে- সোমবার, ১৬ মে, ২০২২

বরিশালের আগৈলঝাড়ায় বিএডিসি’র সার ডিলারদের জন্য বরাদ্ধকৃত সার সংশ্লিষ্ট ডিলারদের মাঝে সমহারে বন্টন না করার অভিযোগে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তাদের বিরুদ্ধে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে বীজ ও সার ডিলার সমিতির নেতৃবৃন্দ আগৈলঝাড়া বাজারে এই প্রতিবাদ সভা করেছেন।

এসময় বরিশাল বীজ ও সার ডিলার সমিতির সভাপতি মো. দিদার উদ্দিন হাওলাদার বলেন, বিএডিসি সার ডিলারদের বরাদ্ধকৃত সার বিএডিসি ডিলারগন পান না। বরাদ্ধকৃত সার চলে যায় বিসিআইসি ডিলারদের কাছে। বিশেষ বরাদ্ধ, জরুরী বরাদ্ধ দেখিয়ে বিএডিসি সার ডিলারদের ঠকানো হচ্ছে। সুষ্ঠু ও সমবন্টন করে বিএডিসি সার ডিলারদের সার দেয়া হয় না।’

বরিশাল বীজ ও সার ডিলার সমিতির সাধারন সম্পাদক ও আগৈলঝাড়া বাজারের ব্যবসায়ী মো. হান্নান মোল্লা বলেন, ‘সারাদেশে বিএডিসি ও বিসিআইসি ডিলারগন বরাদ্ধকৃত সার সমহারে পেয়ে থাকেন। শুধুমাত্র বরিশাল জেলায় বরাদ্ধকৃত সার সমহারে বন্টন না করে কিছু অসাধু ডিলার নিয়োগ করে অন্যত্র বরিশাল জেলার বাহিরে সার পাঠিয়ে দেয়া হয়।’

প্রতিবাদ সভায় উপস্থিত বক্তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষন করে সারাদেশের ন্যায় সরকারী সার সমহারে বন্টন করার জোর দাবি জানান। এসময় অন্যান্য নেতৃবৃন্দের মধ্যে আরও উপস্থিত ছিলেন আজিজুল বেপারী, আব্দুল মন্নান হাওলাদার, শফিকুল ইসলাম, সিরাজুল ইসলামসহ প্রমুখ।

 

 

#CBALO/আপন ইসলাম

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।