বুধবার , ১১ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৮শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ - শীতকাল || ২৩শে শাবান, ১৪৪৭ হিজরি

লামার বমু ফাদুখালের উপর ব্রীজ নির্মাণ কাজ পরিদর্শনে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের টিম

প্রকাশিত হয়েছে- সোমবার, ১৬ মে, ২০২২
বান্দরবানের লামার গজালিয়া ইউনিয়নের অন্তর্ভুক্ত দীর্ঘদিনের প্রত্যাশিত বমু ফাদুখালের উপর ব্রীজ নির্মাণ কাজের পরিদর্শন করেছেন পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী টিম। রবিবার (১৫ মে,২২ ইং) সকালে সরেজমিনে পরিদর্শনে এসময় লামা উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ মোস্তফা জামাল, উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আবু বিন মোঃ ইয়াছিন আরাফাত।
আরও গজালিয়া ইউপি চেয়ারম্যান বাথোয়াইচিং মার্মা,বমু বিলছড়ির ইউপি চেয়ারম্যান মনজুরুল কাদের, লামা উপজেলা আ.লীগের সাংগঠনিক সম্পাদকদ্বয় প্রদীপ কান্তি দাশ,মোঃ আলমগীর,লামা সাংবাদিক ইউনিটির সভাপতি মোঃ নাজমুল হুদা,উপজেলা ছাত্র লীগের সভাপতি মংক্যহ্লা মার্মাসহ স্থানীয় লোকজন উপস্থিত ছিলেন।
প্রসংগত,লামার বমু ফাদুখালের উপর ব্রীজ (সেতু) নির্মাণ কাজ বাস্তবায়িত হলে বড় পাড়া,চর পাড়া,নতুন মুসলিম পাড়া,অংগাবিল,বাতেনটিলা,লাতাপুরু কারবারী পাড়া,কুলাইক্কা পাড়া, হনচারিপাড়াসহ ১২/১৪ গ্রামের বিভিন্ন পর্যায়ের লোকজন যোগাযোগ সুবিধার আওতায় আসবে।
এছাড়াও গজালিয়ার বাতেনটিলা (১নং ওয়ার্ড) জামে মসজিদ নির্মাণ করার জন্যও পরিদর্শন করেন পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড টিমসহ অন্যারা। 

 

#CBALO/আপন ইসলাম

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।