বুধবার , ১১ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৮শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ - শীতকাল || ২৩শে শাবান, ১৪৪৭ হিজরি

আটঘরিয়ার দেবোত্তর এলাকায় গরু চুরির হিড়িক

প্রকাশিত হয়েছে- শনিবার, ১৪ মে, ২০২২

পাবনার আটঘরিয়ার দেবোত্তর এলাকায় প্রকাশ্যে দিবালোকে প্রতিনিয়তই গরু চুরির হিড়িক পড়েছে। কখনো গোয়াল থেকে গরু চুরি হয় আবার কখনো মাঠে বা রাস্তার পাশ থেকে। এই আতঙ্কে নির্ঘুম রাত কাটাচ্ছেন এলাকার মানুষ। প্রতিরাতেই কোনো না কোনো এলাকায় হানা দিচ্ছে সংঘবদ্ধ এই চোরের দল। গত কয়েক মাসে এ উপজেলা থেকে প্রায় অর্ধশতাধিক গরু চুরির ঘটনা ঘটেছে জানা গেছে।

১৩মে শুক্রবার দুপুরে দেবোত্তর দক্ষিণপাড়া গ্রামের শামসুদ্দিন আলীর ছেলে রিপন আলীর একটি কালো রংয়ের বাচুর গরু যার মূল্য আনুমানিক ৫০-৬০ হাজার টাকা দেবোত্তর ডিগ্রী কলেজের সামনে থেকে মাইক্রোবাসের করে চুরি করে পালিয়ে যায়।
একই এলাকার সচিন এর ২৫ হাজার টাকা দামের একটি ছাগল, আফিয়া খাতুনের ২৫ হাজার টাকা দামের একটি কালো রংয়ের ছাগল, বরুরিয়া গ্রাম থেকে আরেকটি ছাগল সংঘবদ্ব চোরের দল চুরি করে নিয়ে যায়। অপরদিকে রাধাকান্তপুর গ্রামের আবু বক্কার আলীর একটি ভ্যানগাড়ি রাতের আধারে চুরি হয়েছে।

এলাকাবাসি জানান, পুলিশের নজরদারির অভাব আর রাত্রিকালীন টহল না থাকার কারণে চুরি ঠেকানো যাচ্ছে না। সংঘবদ্ধ চোরের দল নানা কৌশলে একের পর এক এসকল এলাকা থেকে গরু চুরি করে নির্বিঘেœ পালিয়ে যাচ্ছে।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।