বুধবার , ১১ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৮শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ - শীতকাল || ২৩শে শাবান, ১৪৪৭ হিজরি

আটোয়ারীতে শিক্ষক বরখাস্তের প্রতিবাদে শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল

প্রকাশিত হয়েছে- শনিবার, ১৪ মে, ২০২২

পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার রাধানগর বালিকা উচ্চ বিদ্যালয়ের মৌলভী শিক্ষক মোঃ মোস্তফা কামালকে সাময়িক বরখাস্ত করার প্রতিবাদে ওই বিদ্যালয়ের ছাত্রীরা বিক্ষোভ মিছিল করেছে। শনিবার (১৪ মে) সকাল থেকে দুপুর পর্যন্ত বিভিন্ন স্লোগান দিয়ে মৌলভী শিক্ষকের বিরুদ্ধে অন্যায়ভাবে বরখাস্তের আদেশ প্রত্যাহার ও প্রধান শিক্ষকের বিচার দাবীতে বিদ্যালয় প্রাঙ্গণে ক্লাস বর্জন সহ বিক্ষোভ মিছিল করে ছাত্রীরা। পরে কিছু অভিভাবক সহ ছাত্রীরা বিক্ষোভ মিছিল নিয়ে প্রায় সাড়ে ৪ কি.মি.রাস্তা পায়ে হেঁটে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে গিয়ে অবস্থান নেয়। এসময় উপজেলা নির্বাহী অফিসার মোঃ মুসফিকুল আলম হালিম ছাত্রীদের কাছ থেকে তাদের দাবী সমুহ মনযোগ সহকারে শুনেন । উপজেলা নির্বাহী অফিসার ছাত্রীদের নিকট থেকে লিখিত আবেদন আহবান করেন। তিনি বলেন, লিখিত আবেদন পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। তিনি সকল ছাত্রীদেরকে ক্লাসে ফিরে যাওয়ার পরামর্শ দেন। ইউএনও’র আশ^াস পেয়ে ছাত্রীরা ফিরে যায়। ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক স্থানীয় জনপ্রতিনিধিদের সামনে বলেছেন, মৌলভী শিক্ষক ১ মিনিট দেরীতে বিদ্যালয়ে উপস্থিত হলে তাকে হাজিরা খাতায় অনুপস্থিত দেখাব আর অন্য শিক্ষক ১ঘন্টা দেরী আসলেও হাজিরা খাতায় স্বাক্ষর করবে। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে প্রধান শিক্ষক বলেন, মৌলভী শিক্ষকের প্রতি আমার ব্যক্তিগত কোন বিরোধ নেই। ওই ছাত্রীরা গত বৃহস্পতিবার (১২ মে) মৌলভী শিক্ষক বরখাস্তের প্রতিবাদে ঘন্টাব্যাপী বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ করেছিল। স্থানীয় জনপ্রতিনিধির আশ্বাসে সেদিন বিক্ষোভ বন্ধ হয়।

 

 

#CBALO/আপন ইসলাম

 

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।