বুধবার , ১১ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৮শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ - শীতকাল || ২৩শে শাবান, ১৪৪৭ হিজরি

ঝালকাঠিতে প্রবীণদের ফ্রি চিকিৎসা উদ্বোধন করলেন জেলা প্রশাসক জোহর আলী

প্রকাশিত হয়েছে- শুক্রবার, ১৩ মে, ২০২২

ঝালকাঠিতে অসহায় প্রবীনদের জন্য বিনামূল্যে চিকিৎসাসেবার উদ্বোধন করা হয়েছে। শুক্রবার সকালে শহরের ইসলামীয়া  মাদ্রাসা মিলনায়তনে বাংলাদেশ প্রবীণ হিতৈষী সংঘ ও জরা বিজ্ঞান প্রতিষ্ঠান ঝালকাঠি শাখার উদ্যোগে এ সেবা কার্যক্রম উদ্বোধন করেন ঝালকাঠি জেলা প্রশাসক মো. জোহর আলী। এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি ও ঝালকাঠি পৌর মেয়র মো. লিয়াকত আলী তালুকদার।

অনুষ্ঠান সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট গোলাম কিবরিয়া ঝন্টু। এ সময় উপস্থিত ছিলেন নলছিটি উপজেলা চেয়ারম্যান মো: ছিদ্দিকুর রহমান, অধ্যাপক এমএ জব্বার, প্রফেসার লাল মিয়া, অধ্যক্ষ এমএ বায়েজিদ, মো: মনোয়ার হোসেন, দেশবাংলা ফাউন্ডেশনের চেয়ারম্যান মো: মিজানুর রহমান, সাংবাদিক বীর মুক্তিযোদ্ধা সত্য রঞ্জন দত্ত, দৈনিক দূরযাত্রা সম্পাদক মো: জিয়াউল হাসান পলাশ, কাউন্সিলর তাসলিমা বেগম, মো: হাবিবুর রহমান প্রমুখ।

আলোচনা সভায় উপস্থিত প্রবীনরা ঝালকাঠিতে হাসপাতাল ও বৃদ্ধাশ্রম স্থাপনের জন্য জেলা প্রশাসকের কাছে একটি সরকারী জমি বরাদ্দের দাবি জানান। উল্লেখ্য প্রবীন হিতৈষী সংঘ ও জরা বিজ্ঞান প্রতিষ্ঠানের উদ্যোগে প্রতি শুক্রবার এই চিকিৎসেবা প্রদান করা হবে।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।