বুধবার , ১১ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৮শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ - শীতকাল || ২৩শে শাবান, ১৪৪৭ হিজরি

বরিশালে মজুদকৃত বিপুল পরিমান সয়াবিন তেল উদ্ধার

প্রকাশিত হয়েছে- শুক্রবার, ১৩ মে, ২০২২

ভোজ্য তেলের বাজার নিয়ন্ত্রণে জেলার গৌরনদী পৌর এলাকার টরকী বন্দরে শুক্রবার বেলা এগারোটার দিকে ভোক্তা অধিকার সংর¶ণ অধিদপ্তরের বিভাগীয় ও জেলা কর্মকর্তারা অভিযান চালিয়েছেন।

প্রায় তিন ঘন্টা অভিযান চালিয়ে বন্দরের তিনটি গোডাউনে অবৈধভাবে মজুদ করে রাখা ৯১টি ব্যারেলে ১৮ হাজার ৫৬৪ লিটার সয়াবিন তেল জব্দ করা হয়। এসময় অবৈধ মজুদকারী বন্দরের ব্যবসায়ী পূর্ণ রায়কে এক লাখ টাকা, ভোলানাথ রায়কে ৫০ হাজার ও মৃত্যুঞ্জয় সাহার কাছ থেকে ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। এরমধ্যে পূর্ণ রায়ের গোডাউন থেকে ৩৬ ব্যারেল, ভোলানাথ রায়ের গোডাউন থেকে ২৫ ব্যারেল ও মৃত্যুঞ্জয় সাহার গোডাউনে অবৈধভাবে মজুদ করে রাখা ৩০ ব্যারেল সয়াবিন তেল উদ্ধার করা হয়। প্রতিটি ব্যারেলে ২০৪ লিটার করে সয়াবিন তেল রয়েছে। পরবর্তীতে জব্দকরা সয়াবিন তেল সরকার নির্ধারিত প্রতিলিটার ১৩৬ টাকা মূল্যে ক্রেতাদের মাঝে বিক্রির ব্যবস্থা করা হয়।

বরিশাল র‌্যাব-৮’র সদস্য এবং কনজুমারস এ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব)’র সহযোগীতায় অভিযানে জাতীয় ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের বরিশাল বিভাগীয় উপ-পরিচালক মোঃ সেলিম এবং সহকারী পরিচালক সুমি রানী মিত্র উপস্থিত ছিলেন।

 

 

#CBALO/আপন ইসলাম

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।