বুধবার , ১১ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৮শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ - শীতকাল || ২৩শে শাবান, ১৪৪৭ হিজরি

আত্রাইয়ে সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার

প্রকাশিত হয়েছে- শুক্রবার, ১৩ মে, ২০২২

নওগাঁর আত্রাই থানা পুলিশ মহসিন আলী (৪৫) নামের একজন সাজাপ্রাপ্ত পলাতক আসামী গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত মহসিন উপজেলার খনজোর গ্রামের মৃত সোলাইমান আলীর ছেলে।
জানা যায়, ২০১৯ সালে মহসিন আলীর বিরুদ্ধে একটি মাদক মামলা দায়ের করা হয়। ওই মামলায় ২০২২ সালের এপ্রিল মাসে বিজ্ঞ আদালত তাকে ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড ও ২০০০ টাকা জরিমানর আদেশ দেন। এ আদেশের পর থেকে মহসিন পলাতক ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে আত্রাই থানা পুলিশ অভিযান চালিয়ে গত বৃহস্পতিবার রাতে তাকে গ্রেফতার করে। আত্রাই থানার ওসি আবুল কালাম আজাদ বলেন, গ্রেফতারকৃত সাজাপ্রাপ্ত পলাতক আসামি মহসিনকে গতকাল শুক্রবার নওগাঁ জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

 

 

#CBALO/আপন ইসলাম

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।