বুধবার , ১১ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৮শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ - শীতকাল || ২৩শে শাবান, ১৪৪৭ হিজরি

আটোয়ারীতে আন্তর্জাতিক নার্স দিবস উদযাপন

প্রকাশিত হয়েছে- বৃহস্পতিবার, ১২ মে, ২০২২

“নার্সিং এ বিনিয়োগ করুন এবং বিশ্বব্যাপী স্বাস্থ্য সুরক্ষার অধিকারকে সম্মান করুন” প্রতিপাদ্য বিষয় নিয়ে পঞ্চগড়ের আটোয়ারীতে আন্তর্জাতিক নার্স দিবস উদযাপন করা হয়েছে। আটোয়ারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সকল নার্স এবং মিডওয়াইফ-এর আয়োজনে দিবসটি উপলক্ষে বৃহস্পতিবার(১২ মে) বেলা ১১টার দিকে র‌্যালী , আলোচনা সভা ও কেক কেটে দিবসের কর্মসুচি পালন করা হয়। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হলরুমে আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা.মোঃ হুমায়ুন কবীর। নার্স বিউটি বেগমের সঞ্চালনায় দিবসটির উপর গুরুত্বারোপ করে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জুনিয়র কনসালটেন্ট(এনেসথেসিওলজি) ডা. মোঃ শামসুল হুদা। আরো বক্তব্য রাখেন, আবাসিক মেডিকেল অফিসার ডা. সানোয়ার হুদা সাধন, সিনিয়র নার্স পূর্ণিমা মন্ডল, নার্স রঞ্জুয়ারা বেগম, নার্স জয়া রাণী রায়, আটোয়ারী উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ ইউসুফ আলী, আটোয়ারী প্রেসক্লাবের সম্পাদক এ.রায়হান চৌধুরী প্রমুখ। সভাপতি বক্তব্যে বলেন, ১২ মে আন্তর্জাতিক নার্স দিবস। আধুনিক নার্সিং পেশার রুপকার ফ্লোরেন্স নাইটিঙ্গেলের জন্মদিন উপলক্ষে প্রতিবছর বিশ^ব্যাপি এ তারিখে আন্তর্জাতিক নার্স দিবস উদযাপন করা হয়। মানবসেবায় অনন্য দায়িত্ব পালনকারী নার্সদের স্বীকৃতি ও সম্মান প্রদর্শনে বিশে^র অন্যান্য দেশের মতো বিভিন্ন কর্মসুচির মধ্যদিয়ে বাংলাদেশেও দিবসটি উদযাপন করা হচ্ছে। বাংলাদেশ নার্সেস অ্যাসোসিয়েশন (বিএনএ) ১৯৭৪ সাল থেকে বাংলাদেশে দিবসটি পালন করে আসছে। অনুষ্ঠানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, কর্মরত সকল নার্স সহ গণমাধ্যমকর্মীগণ উপস্থিত ছিলেন।

 

 

#CBALO/আপন ইসলাম

 

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।