বুধবার , ১১ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৮শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ - শীতকাল || ২৩শে শাবান, ১৪৪৭ হিজরি

এই সিইসি সাপের চেয়েও ভয়ংকর : মোমিন মেহেদী

প্রকাশিত হয়েছে- বৃহস্পতিবার, ১২ মে, ২০২২

নতুনধারা বাংলাদেশ এনডিবির চেয়ারম্যান মোমিন মেহেদী বলেছেন, নিয়োগের পর থেকে ক্রমশ স্বেচ্ছাচারিতা আর ধীরে ধীরে খোলশ বদলানোর মধ্য দিয়ে প্রমাণিত হচ্ছে যে, অতিতের সকল সিইসিকে ছাড়িয়ে এই সিইসি সাপের চেয়েও ভয়ংকর। অনেকটা এনাকোন্ডার মত সর্বশেষে সবাইকে গ্রাস করাই যেন সিইসির প্রথম ও প্রধান কাজ।
‘ইভিএম-এর চেয়েও জরুরী নিরপেক্ষতা’ শীর্ষক আলোচনা সভায় তিনি উপরোক্ত কথা বলেন।  ১২ মে সকাল ১০ টায় দলীয় কার্যালয়ে নতুনধারা বাংলাদেশ এনডিবির প্রেসিডিয়াম মেম্বার রাশেদা চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় তিনি আরো বলেন, নির্মম বাস্তবতার দিকে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। সমাজে যারা সহিংসতার রাজনীতি-অর্থনীতি ছড়াচ্ছে, তাদের চেয়েও ভয়ংকর সিইসি সকল রাজনৈতিক দল ও নেতাদের মাঝে জঘণ্য পরিকল্পনার মধ্য দিয়ে অবিরাম সহিংতার বীজ বপন করছে। তাকে এখনই না সরালে ভবিষ্যতে ভয়ংকর খেসারত দিতে হবে বাংলাদেশের সাধারণ মানুষকে। অতএব, বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলের সবাইকে ঐক্যবদ্ধ হয়ে অন্যায়-অপরাধ-দুর্নীতি প্রতিহত করার পাশাপাশি সিইসিকেও প্রতিহত করতে হবে। সভায় প্রেসিডিয়াম মেম্বার ফজলুল হক, সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানা, ভাইস চেয়ারম্যান নূরে আলম চৌধুরী, ভারপ্রাপ্ত মহাসচিব নিপুন মিস্ত্রী প্রমুখ বক্তব্য রাখেন।

উল্লেখ্য, ২০১২ সালের ৩০ ডিসেম্বর রেডর‌্যালীর মধ্য দিয়ে জাতীয় প্রেসক্লাব থেকে আত্মপ্রকাশ করে নতুনধারা বাংলাদেশ এনডিবি এবং ২০১৭ সালের ৩১ ডিসেম্বর সকল শর্ত পূরণ করে নির্বাচন কমিশনে নিবন্ধনের আবেদন করেন নতুনধারার রাজনীতির প্রবর্তক কলামিস্ট মোমিন মেহেদীসহ অন্যান্য নেতৃবৃন্দ। আগ্রহী যে কোন ব্যক্তি চাইলেই নতুনধারা বাংলাদেশ এনডিবির ৩৩ তোপখানা রোডস্থ চেয়ারম্যান-এর কার্যালয়ে অথবা ফেসবুকে  Natun Dhara Bangladesh NDB পেইজের ইনবক্সে অথবা ধারার চেয়ারম্যান Momin Mahadi ভেরিফায়েড পেইজের ইনবক্সে নাম-ঠিকানা-বয়স ও জাতীয় পরিচয়পত্র নম্বর লিখে সদস্য হতে পারবেন।

 

 

#CBALO/আপন ইসলাম

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।