বুধবার , ১১ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৮শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ - শীতকাল || ২৩শে শাবান, ১৪৪৭ হিজরি

ভারতে পাচার হওয়া ৬ নারী জেল খেটে বেনাপোল দিয়ে দেশে ফিরেছে

প্রকাশিত হয়েছে- বুধবার, ১১ মে, ২০২২

ভারতে পাচার হওয়া  ৬ নারী বিভিন্ন মেয়াদে জেল খেটে বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যেমে  বেনাপোল চেকপোষ্ট হয়ে দেশে ফিরেছে। বুধবার সন্ধ্যা ৬ টার সময় তাদের ভারতের ইমিগ্রেশন পুলিশ বেনাপোল ইমিগ্রেশন পুলিশের কাছে হস্থান্তর করেন।

ফেরত আসারা হলোঃ ঢাকা জেলার ইদ্রিস আলীর মেয়ে মিতু আক্তার ( ২০) মাগুরা জেলার মোহাম্মাদপুর থানার আব্দুস শুকুর এর মেয়ে মৌমিতা রায় (২২)  যশোর জেলার শার্শা থানার আমলা গ্রামের গফফার আলীর মেয়ে জরিনা বেগম (২৩) ঢাকার আবিদ মিয়ার মেয়ে সীমু রহমান (২২) শেরপুর জেলার জাবেদ আক্তার এর মেয়ে রিয়া আক্তার (২১) ঢাকা জেলার জব্বার খানের মেয়ে জারা খান (২১)। তারা ভারতের আদালতের মাধ্যেমে মহারাষ্ট্রের পাজোলা নামে একটি শেল্টারহোমে ছিল।

বেনাপোল ইমিগ্রেশন ওসি রাজু আহমেদ বলেন, ভালো কাজের আশায় এরা বিভিন্ন সীমান্ত পথে ভারতে যায়। সে দেশে কাজ করার সময় পুলিশের কাছে আটক হয়ে তারা জেলে যায়। এরপর তারা দুই থেকে তিন বছর জেল খেটে বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যেমে দেশে ফেরে। ইমিগ্রেশন এর আনুষ্টানিকতা শেষে তাদের পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

যশোর রাইটস এর এরিয়া  কোয়ার্ডিনেটর মুহিদ চৌধুরী বলেন, পাচার হওয়ার শিকার নারীদের বেনাপোল থানার আনুষ্ঠানিকতা শেষে যশোর নিয়ে শেল্টার হোমে রাখা হবে। এরপর পরিবারের সাথে যোগাযোগ করে তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

 

 

#CBALO/আপন ইসলাম

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।