বুধবার , ১১ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৮শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ - শীতকাল || ২৩শে শাবান, ১৪৪৭ হিজরি

বাগাতিপাড়ায় পানিতে ডুবে শিক্ষার্থীর মৃত্যু

প্রকাশিত হয়েছে- বুধবার, ১১ মে, ২০২২

নাটোরের বাগাতিপাড়ায় পুকুরের পানিতে ডুবে রিয়াদ হোসেন (১৩) নামের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। বুধবার সকালে এ ঘটনা ঘটে। রিয়াদ সদর ইউনিয়নের কাঁকফো গ্রামের আব্দুর রহিমের ছেলে এবং জিগরী উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর ছাত্র।
স্থানীয়রা সূত্রে জানা গেছে, প্রাইভেট পড়ার উদ্দেশ্যে সকাল সাড়ে সাতটার দিকে সে বাড়ি থেকে বের হয়েছিল। পরে আটটার দিকে বাগাতিপাড়া ইউনিয়নের চেয়ারম্যান মজিবর রহমানের পুকুরের পানিতে পড়ে থাকতে দেখতে পায় স্থানীয়রা। সেখান থেকে দ্রুত তাকে তুলে নাটোর সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। রিয়াদ মৃগী রোগী ছিল।

বাগাতিপাড়া মডেল থানার ওসি সিরাজুল ইসলাম বলেন, পানিতে ডুবে শিক্ষার্থীর মৃত্যুর বিষয়টি শুনেছেন। তবে লাশটি নাটোর সদর হাসপাতালে থাকায় সদর থানা পরবর্তী পদক্ষেপ নিবেন।

 

 

#CBALO/আপন ইসলাম

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।