বুধবার , ১১ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৮শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ - শীতকাল || ২৩শে শাবান, ১৪৪৭ হিজরি

লামায় ম্রো পাড়ায় আগুন লাগার ঘটনায় তদন্তে জেলা পরিষদের ৫ সদস্যের টিম; ত্রাণ সহায়তা

প্রকাশিত হয়েছে- বুধবার, ১১ মে, ২০২২
বান্দরবানের লামায় ম্রো পাড়ায় আগুন লাগার ঘটনায় তদন্তে জেলা পরিষদের ৫ সদস্যের টিম; ত্রাণ সহায়তা দেওয়া হয়েছে। উপজেলার সরই ইউনিয়নের ৯নং ওয়ার্ডে ৩টি পাড়ায় খাদ্য সংকটের সংবাদ প্রকাশের জের ধরে ঘটনার সুষ্টু তদন্তে  বান্দরবান পার্বত্য জেলা পরিষদের ৫সদস্য বিশিষ্ট একটি পরিদর্শন টিম গঠন করা হয়েছে।
১০ মে ( মঙ্গলবার)  সকাল ১১টায়  পরিদর্শন টিমের ৫ সদস্য ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং পাড়াবাসীর সাথে ঘটনার বিস্তারিত তথ্য সংগ্রহ করে । পরিদর্শন টিমে এই সময় বান্দরবান পার্বত্য জেলা পরিষদের সদস্য মো.মোজাম্মেল হক বাহাদুর, সদস্য সিং ইয়ং ম্রো, সদস্য বাশৈচিং মারমা, জেলা পরিষদের নির্বাহী প্রকৌশলী মো. জিয়াউর রহমান,ইউএনডিপি – সিএইচটিডিএফ এর ডিষ্ট্রিক্ট ম্যানেজার খুশীরায় ত্রিপুরা উপস্থিত ছিলেন।
ঘটনাস্থল পরিদর্শনকালীন টিমের সদস্যরা পাড়াবাসীর কাছে খাদ্য সংকটসহ বিভিন্ন বিষয় জানতে চান এবং ঘটনার সুষ্টু তদন্ত হবে বলে আশাবাদ করেন।
পরিদর্শন টিমের প্রধান বান্দরবান পার্বত্য জেলা পরিষদের সদস্য মো.মোজাম্মেল হক বাহাদুর বলেন, বিভিন্ন সংবাদ মাধ্যমে সরই ইউনিয়নের ৩পাড়ায় খাদ্য সংকটের সংবাদে বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান এর নির্দেশে ৫সদস্য বিশিষ্ট একটি পরিদর্শন টিম গঠন করা হয়েছে  আর এই টিম ঘটনার কারণ অনুসন্ধান ও পাড়ার বর্তমান সার্বিক অবস্থা পরিদর্শন করে এক সপ্তাহের মধ্যে একটি  প্রতিবেদন দাখিল করবে।
শেষে বান্দরবান পার্বত্য জেলা পরিষদের পক্ষ থেকে প্রতি পরিবারকে ৫০কেজি করে চাউল ও বিশুদ্ধ পানি সরবারহ করা হয়। এসময় লামা উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মোস্তফা জামাল, সরই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো.ইদ্রিচসহ পাড়াবাসী এবং পাড়াপ্রধান, ইউপি সদস্য ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, গত ২৬ এপিল বান্দরবানের  লামা উপজেলার সরই ইউনিয়ন এর ৯নং ওয়ার্ডে ৩টি পাড়ায় জুমে আগুন লেগে প্রায় ৩শত একর জুমক্ষেত পুড়ে যায় আর এই ঘটনায় পাড়াবাসী লামা রাবার ইন্ডাষ্ট্রিজ নামে এক রাবার প্রতিষ্টানকে দায়ী করছে, ঘটনায় পর পাড়ার কারবারীর করা এক মামলার প্রেক্ষিতে লামা রাবার ইন্ডাষ্ট্রিজর ২ জনকে গ্রেফতার করেছে পুলিশ প্রশাসন। 

 

#CBALO/আপন ইসলাম

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।