বুধবার , ১১ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৮শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ - শীতকাল || ২৩শে শাবান, ১৪৪৭ হিজরি

সিনিয়র সাংবাদিক এনামুল হক বাবুল “ভারত-বাংলাদেশ ফ্রেন্ডশিপ এ্যাওয়ার্ড-২০২২ এর জন্য মনোনিত

প্রকাশিত হয়েছে- বুধবার, ১১ মে, ২০২২
ভারতের বেঙ্গল এডুকেশন ডেভলপমেন্ট ফাউন্ডেশন আগামী ১৫ই মে কলকাতা সায়েন্স সিটি অডিটরিয়ামে ভারত এর রাজ্য সম্মেলন ও “ভারত-বাংলাদেশ মৈত্রী উৎসব-২০২২” অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। উক্ত অনুষ্ঠানে স্ব-স্ব ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য বাংলাদেশ ও ভারতের গুনী-ব্যক্তিদের উক্ত অনুষ্ঠানে “ভারত-বাংলাদেশ ফ্রেন্ডশিপ এ্যাওয়ার্ড-২০২২ প্রদান করা হবে। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন পশ্চিমবঙ্গ সরকারের মন্ত্রী, বিচারক, সচিব, বিধায়ক, উপাচার্য ও দুই বাংলার দেশ বরেণ্য শিক্ষাবিদ, কবি, সাহিত্যিক ও সাংস্কৃতিক ব্যক্তিবর্গ। উক্ত অনুষ্ঠানে বিভিন্ন পেশার বাংলাদেশ থেকে ৭জন ব্যক্তিকে মনোনিত করা হয়েছে। এর মাঝে সাংবাদিকতা ও সমাজ সেবায় বিশেষ অবদানের জন্য বাংলাদেশ সাংবাদিক সমিতি (বাসাস) কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক বৃহত্তর ময়মনসিংহের সিনিয়র সাংবাদিক মোহাম্মদ এনামুল হক বাবুলকে মনোনিত করা হয়েছে। বেঙ্গল এডুকেশন ডেভলপমেন্ট ফাউন্ডেশনের রাজ্য সভাপতি আমিনুল ইসলাম, বাংলাদেশের প্রোগ্রাম কো-অর্ডিনেটর এম গোলাম ফারুক বিষয়টি মো. এনামুল হক বাবুলকে পত্র যোগে অবহিত করেছেন। উল্লেখ্য, ১৯৭৯ইং সন থেকে সাংবাদিকতায় জড়িত থেকে সিনিয়র সাংবাদিক মো. এনামুল হক বাবুল বাংলাদেশে ২৫টির মত পদক ও সম্মাননা পেয়েছেন। 

 

#CBALO/আপন ইসলাম

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।