বুধবার , ১১ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৮শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ - শীতকাল || ২৩শে শাবান, ১৪৪৭ হিজরি

সামান্য বৃষ্টিতে গৌরনদী উপজেলা সড়কে জলাবদ্ধতা

প্রকাশিত হয়েছে- মঙ্গলবার, ১০ মে, ২০২২

সামান্য বৃষ্টিতেই জেলার জনগুরুত্বপূর্ণ গৌরনদী উপজেলা পরিষদ ও নির্বাহী অফিসারের কার্যালয়ে প্রবেশ পথে কার্পেটিং সড়কের ওপর জলাবদ্ধতার সৃষ্টি হয়ে পথচারীদের চলাচলে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।

দীর্ঘদিন থেকে পৌর সদরের এ সড়কে স্থানীয়দের দুর্ভোগ পোহাতে হলেও বিষয়টি স্থায়ীভাবে সমাধানে কারো কোন উদ্যোগ নেই। ফলে ভ‚ক্তভোগীদের মাঝে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। সর্বশেষ সোমবার (৯ মে) সকালের বৃষ্টিতে সড়কের ওপর পানি জমে জলাবদ্ধতার সৃষ্টি হয়ে ছোট যানবাহন ও পথচারীদের চলাচলের দুর্ভোগের অসংখ্য ছবি তুলে ফেসবুকে পোস্ট করেছেন সচেতন গৌরনদীবাসী। ওইসব ছবিতে সড়কের বেহাল দশা ও জলাবদ্ধতা দূরকরনে স্থায়ী পদক্ষেপ গ্রহণ না করায় সংশ্লিষ্ট জনপ্রতিনিধি ও প্রশাসনিক কর্মকর্তাদের প্রতি বিষোধাগার করা হয়েছে।

স্থানীয় একাধিক ব্যবসায়ীরা জানান, শুধুমাত্র ড্রেনেজ ব্যবস্থা না থাকায় উপজেলা গেট সড়কের বৃষ্টির পানি কোথাও সরতে না পেরে জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে। এছাড়াও সড়ক থেকে পাশ্ববর্তী মালিকানাধীন বাসা-বাড়িগুলো উঁচু করে নির্মান করায় বৃষ্টির পানি সড়কের ওপর জমে পথচারীদের চলাচল মারাত্মকভাবে ব্যহত হচ্ছে। ড্রেনেজ ব্যবস্থা করা না হলে উপজেলা গেটে সড়কের এ জলাবদ্ধতা স্থায়ীভাবে সমাধান করা সম্ভব নয় বলেও তারা (ব্যবসায়ী) উল্লেখ করেন।

জনসাধারণের দুর্ভোগের সত্যতা স্বীকার করে উপজেলা নির্বাহী অফিসার বিপিন চন্দ্র বিশ্বাস বলেন, স্থায়ীভাবে উপজেলা গেটের জলাবদ্ধতা দূর করতে ড্রেনেজ ব্যবস্থার জন্য ইতোমধ্যে পৌর কর্তৃপক্ষের সাথে আলোচনা হয়েছে। আশা করছি খুব শীঘ্রই এর সমাধান হবে।

 

 

#CBALO/আপন ইসলাম

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।